ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিংক বাসের আয় ৮ লাখ, ব্যয় প্রায় ৩৬ লাখ টাকা গুলশানে কুদ্দুস-মিরাজের স্পা পার্লারের আড়ালে যৌন ব্যবসা ও মাদক কারবার ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুকে আইডিএফের সতর্কতা কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রেলের পাওনা সাড়ে ৪ কোটি, তবু সহজকে নতুন চুক্তির সুযোগ দেওয়ার তোড়জোড় প্রথম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্ক পুনর্গঠনে নতুন সমীকরণ ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

গুলশানে কুদ্দুস-মিরাজের স্পা পার্লারের আড়ালে যৌন ব্যবসা ও মাদক কারবার

রাজধানীর গুলশানের একটি অভিজাত আবাসিক ভবনে স্পা ও ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে নারীঘটিত অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগ পাওয়া গেছে। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর লিখিত আবেদন পাঠানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, গুলশান-১-এর ৪১ নম্বর রোডের ৭/এ নম্বর বাড়ির ছোঁয়া ভবনের দ্বিতীয় তলায় কুদ্দুস ও মিরাজ গংদের মালিকানাধীন একটি স্পা পার্লারের আড়ালে অবাধ যৌনাচার, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ চলছে। এদিকে অভিযুক্ত এই চক্রটি সিটি করপোরেশনের ভুয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানের ম্যানেজার, কর্মচারী ও দালাল চক্র মোবাইল ফোন ও অনলাইনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে।

উদ্বেগজনক তথ্য হচ্ছে, চক্রটি স্কুল-কলেজপড়ুয়া প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও তরুণীদের প্রলোভন দেখিয়ে এবং কৌশলে জিম্মি করে জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করছে। এর ফলে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। একই সঙ্গে নারী পাচারকারী এই চক্রটি অবৈধভাবে বিপুল পরিমাণ কালো টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে অভিযুক্ত চক্রের সদস্যরা পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং সরকারের উচ্চপর্যায়ের নাম ভাঙিয়ে ও ক্ষমতার প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখায়। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে এবং নারী ও তরুণ প্রজন্মের সুরক্ষায় গুলশান-১-এর ওই স্পা পার্লারে দ্রুত অভিযান চালানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা বন্ধ করে কুদ্দুস ও মিরাজ গংসহ সংশ্লিষ্ট চক্রের সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিংক বাসের আয় ৮ লাখ, ব্যয় প্রায় ৩৬ লাখ টাকা

গুলশানে কুদ্দুস-মিরাজের স্পা পার্লারের আড়ালে যৌন ব্যবসা ও মাদক কারবার

আপডেট সময় ১২:০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬