ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্ক পুনর্গঠনে নতুন সমীকরণ ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে খালেদা জিয়া হল ও শহীদ আনাস হলের মধ্যে এই প্রীতি বিতর্কের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আয়নুল হক আকন্দ এবং হলের হাউস টিউটরবৃন্দ। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সাধারণ সম্পাদকসহ বিভিন্ন আবাসিক হলের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

সংসদীয় ধারার এই বিতর্কের বিষয় ছিল—‘এই সংসদ মনে করে, শিক্ষকদের সদিচ্ছাতেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব’। প্রতিযোগিতায় সরকারি দল (পক্ষ দল) হিসেবে অংশগ্রহণ করে শহীদ আনাস হল এবং বিরোধী দল (বিপক্ষ দল) হিসেবে অংশ নেয় খালেদা জিয়া হল। যুক্তিতর্কের লড়াই শেষে প্রীতি এই প্রতিযোগিতায় উভয় দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এ ছাড়া পুরো বিতর্কে যুক্তিনির্ভর ও চমৎকার উপস্থাপনার জন্য বিরোধী দলের উপনেতা তাসনীম ফাতিমা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

এ বিষয়ে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি মুমতাহিনা রিনি বলেন, ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে এমন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এটি একটি আন্তঃহল প্রীতি বিতর্ক ছিল। এর মাধ্যমে আমরা আমাদের নবীন বিতার্কিকদের উৎসাহিত করার চেষ্টা করেছি। আগামীতে আমরা এমন আয়োজন আরও করতে চাই এবং নতুন বিতার্কিকদের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চাই। বিশ্ববিদ্যালয়ে এমন চর্চা জারি থাকলে এখান থেকে আন্তর্জাতিক মানের বিতার্কিক তৈরি করতে পারব বলে আশাবাদী।

খালেদা জিয়া হলের প্রভোস্ট ও ওই হলের ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. আয়নুল হক আকন্দ বলেন, বিশ্ববিদ্যালয় দিবসে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। যুক্তির মাধ্যমে প্রসন্ন হোক, বুদ্ধিদীপ্ত চিন্তার উন্মোচন হোক—এটাই আমার প্রত্যাশা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্ক পুনর্গঠনে নতুন সমীকরণ

ইবিতে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬