ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন বড়লেখায় মাদক ও কিশোর গ্যাং দমনে এমপির কঠোর নির্দেশ

ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা করার পাশাপাশি নিজ দেশের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়ে চলেছেন কিম।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আনুষ্ঠানিক টেলিফোন লাইন ও অন্যান্য যোগাযোগমাধ্যমের সাহায্যে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই প্রচেষ্টায় কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া।

পিয়ংইয়ংয়ের কোনো সাড়া না পেয়ে কিম জং উনকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। এ বিষয়ে অবগত একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

ওই কার্যালয়ের বাইরে মার্কিন কর্মকর্তাদের একটি দল অপেক্ষা করছিল। উত্তর কোরিয়ার এক কূটনীতিক তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা দ্রুত চিঠিটি তাঁর হাতে তুলে দেন। তবে ওই কূটনীতিক পরে জাতিসংঘের এক বৈঠকের সময় খোলা হয়নি এমন চিঠিটি মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার তিনবার সাক্ষাৎ হয়েছিল। প্রতিটি সাক্ষাতের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো। তবে কিমের এখন এ বিষয়ে কোনো আগ্রহ নেই বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতেও তিনি অনিচ্ছুক বলে মনে করা হয়।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সম্প্রতি এশিয়া সফরের সময় কিমের সঙ্গে আরেকটি বৈঠক আয়োজনের চেষ্টা করেছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তে বৈঠকের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আলোচনাও করে। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দেওয়া কিছু শর্ত যুক্তরাষ্ট্র মেনে না নেওয়ায় সেই বৈঠকের পরিকল্পনা ভেস্তে যায়।

গত বছর মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে দরকষাকষি করে তা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই কিম জং উনের।

২০১৯ সালে কিমের সঙ্গে ট্রাম্পের সর্বশেষ সাক্ষাতের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক মজুত ২০–৩০টি ওয়ারহেড থেকে বেড়ে প্রায় ৬০টিতে পৌঁছেছে। দেশটি সলিড-ফুয়েলচালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) তৈরি করেছে। উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

বরং সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী প্রতিদ্বন্দ্বী রাশিয়ার আরও ঘনিষ্ঠ হয়েছে উত্তর কোরিয়া। এমনকি ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমে অর্থ উপার্জন করছে দেশটি। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি মেনে নেয়, তাহলে দেশটির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে পারে। অন্যথায় দুই দেশকে চিরস্থায়ী বৈরিতার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

২০১৭ সালের ১ জানুয়ারি কিম বলেছিলেন, প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, ‘এটা ঘটবে না!’

পরে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগ চান। সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য একটি সাধারণ চুক্তি করে বিজয় দাবি করা খুব সহজ হতো। আমি তা করতে চাই না। আমি চাই তারা পারমাণবিক অস্ত্র থেকে মুক্তি পাক।’

২০১৮ সালের সেপ্টেম্বরে কিমের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, তারা একে অপরের প্রেমে পড়েছিলেন।

২০১৯ সালে এই দুই নেতা আবারও সাক্ষাৎ করেন। দ্বিতীয় ওই বৈঠকের সময় কিম উত্তর কোরিয়ার প্রধান ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের কিছু স্থাপনা বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন। এর বিনিময়ে তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান।

উত্তর কোরিয়া বর্তমানে সলিড-ফুয়েলচালিত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এসব ক্ষেপণাস্ত্রে আগে থেকেই জ্বালানি ভরে রাখা যায়। একই সঙ্গে চলন্ত যানবাহন থেকে উৎক্ষেপণও করা যায়। এতে উৎক্ষেপণের আগে এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়ে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর মস্কোর প্রতি সমর্থন জানায় পিয়ংইয়ং। ওই বছরের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা বলেন, রাশিয়ায় রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে উত্তর কোরিয়া।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, উত্তর কোরিয়া সম্প্রতি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা ঘটিয়েছে। দেশটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারেরও বেশি চুরি করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট

ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত

আপডেট সময় ০৯:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬