ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্থিরতায় ৩১৭ পোশাক কারখানার ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭ বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ভাড়া বাসাতেই তৈরি হতো ইয়াবা! আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের খবর, আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ব্যাংক আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন ডিবির ওসি মাহবুবুল হক টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান

চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭

চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি দুই লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার (২১ নভেম্বর) ভূজপুর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চা বাগানের সহকারী ম্যানেজার নেপাল দাশ ও পল্লী চিকিৎসক বাবুল দাশকে আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেফতার করা হয়।

পরদিন ১৬ অক্টোবর বিকাল ৪টার দিকে চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার সাতজন হলেন- মো. সম্রাট, মো. রাশেদ, মোহাম্মদ আবু, জিহান উদ্দীন , মো. জাবেদ,সুমন ওরফে সিসিলেন এবং লিলু আক্তার।
তাদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের দিকনির্দেশনায় ভূজপুর থানা পুলিশের বিশেষ দল অভিযান পরিচালনা করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্থিরতায় ৩১৭ পোশাক কারখানার ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭

আপডেট সময় ০৬:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬