ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭ বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ভাড়া বাসাতেই তৈরি হতো ইয়াবা! আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের খবর, আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ব্যাংক আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি পেলেন ডিবির ওসি মাহবুবুল হক টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান সাড়ে ১৪ বছর ড্রেজিং বিভাগে ছাইদুর রহমানের প্রভাব

টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়ের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্যের একটি দল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও ও কুড়িল টোল প্লাজায় অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, অভিযানকালে দুদক দল টোল আদায় ও যানবাহন গণনার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা এবং টোল আদায় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে বলে প্রাথমিকভাবে দলের কাছে মনে হয়েছে।

দুদক সূত্রে আরও জানা যায়, যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে কত টাকা টোল আদায় করা হয়েছে এবং সরকারের কত টাকার রাজস্ব ক্ষতি হয়েছে, তা যাচাই-বাছাই করছে দুদক দল। অভিযোগের বিষয়ে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আরও রেকর্ডপত্র তলব করেছে দলটি। সংগৃহীত তথ্য ও নথিপত্র বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। সরকারের সঙ্গে টোল আদায়কারী প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোলের ২৫ শতাংশ সরকার পাবে। অন্যদিকে, দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে।

কিন্তু পুলিশের বিশেষ শাখার অনুসন্ধানে দৈনিক প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য উঠে এসেছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে, সংখ্যাটি ৭০ থেকে ৭৫ হাজার। এ ধরনের অভিযোগ খতিয়ে দেখতেই দুদক আজ অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭

টোল আদায়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ, দুই প্লাজায় দুদকের অভিযান

আপডেট সময় ০৫:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬