নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে চুরি করে নিয়ে যাওয়ার সময় দুটি শ্যালো মেশিন ও একটি ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (২০ নভেম্বর) নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের অভিযানে উপজেলার তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত আজাহারের ছেলে মাসুদ রানা মাসুম (৩১) এবং একই এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে মো. নিলয় হোসেন (২১)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুজন আত্রাই উপজেলা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে নিয়ে আসছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া দুটি শ্যালো মেশিন ও বহনের কাজে ব্যবহৃত একটি ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা শ্যালো মেশিন দুটির প্রকৃত মালিকের পরিচয় শনাক্তে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নওগাঁ জেলা প্রতিনিধি-আব্দুল মজিদ মল্লিক 





















