ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি প্রতিনিধি দল সার্জেন্ট সাবিহার ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, নেপথ্যের অর্থদাতা কে? স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩২ হাজার রুপি, কৃতিত্ব দেশবাসীকে দিলেন মোদি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম শাহরুখের ‘কিং’-এর সঙ্গে একই দিনে মুক্তি দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরেও লাল কার্ড পেলেন না মেসি, বিতর্ক সৃজনশীল অর্থনীতিতে বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: অর্থমন্ত্রী বিদেশের ৮৪ মিশনে শিক্ষাভাতা বাড়াল সরকার, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প

স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩২ হাজার রুপি, কৃতিত্ব দেশবাসীকে দিলেন মোদি

ভারতে গত ছয় মাসে স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় ৩২ হাজার রুপি কমেছে। মূল্যবান এই ধাতুর দাম হ্রাসের কৃতিত্ব দেশবাসীকে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার এক অনুষ্ঠানে মোদি বলেন, গত মে মাসে তিনি দেশবাসীকে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। দেশবাসী তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন, যার ফলে মূল্যবান এই ধাতুর দাম কমেছে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এখন অনেকেই তাঁকে বলছেন, তাঁর পরামর্শ মেনে চলায় তাদের অর্থ সাশ্রয় হয়েছে।

গত ২১ নভেম্বর (শনিবার) ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের গোমতিনগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, বর্তমানে ভারতের বাজারে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ১২ হাজার ৫২৩ রুপিতে। মে মাসে তিনি আহ্বান জানানোর সময় এই দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। অর্থাৎ গত ছয় মাসে ভারতে গ্রামপ্রতি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৭২৭ রুপি।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বাজারে স্বর্ণ কেনাবেচা হয় ভরির হিসাবে। ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণকে এক ভরি হিসেবে ধরা হয়। প্রতি গ্রাম ১৫ হাজার ২৫০ রুপির হিসাবে গত মে মাসে ভারতে এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৭ হাজার ৮৭৬ রুপি। বর্তমানে প্রতি গ্রাম ১২ হাজার ৫২৩ রুপির হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম নেমেছে ১ লাখ ৪৬ হাজার ৬৮ রুপিতে। অর্থাৎ গত প্রায় ছয় মাসে ভারতে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩১ হাজার ৮০৮ রুপি।

শনিবারের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, যদি খুব প্রয়োজন না থাকে, তবে অন্তত এক বছর সোনা কিনবেন না।’

নিজের এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর দেওয়া ‘এক বেলা খাবার ত্যাগ করার’ আহ্বানের সঙ্গে তুলনা করে নরেন্দ্র মোদি বলেন, ‘সেদিনও দেশবাসী তাঁর (শাস্ত্রীর) আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র আজও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ যখন সোনা কম কেনার অনুরোধ করলেন, তখন দেশবাসী তা মেনে চলল—ফলে সোনার দাম কমে গেল। আজ মানুষ আমাকে বলছে, “মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি, আর তাতে আমাদের অর্থ বেঁচে গেছে।”’

মে মাসের সেই আহ্বান

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর যখন চাপ তৈরি হয়েছিল, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।

গত ৯ মে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দরাবাদে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘স্বর্ণ কেনার ক্ষেত্রেও প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের সংকল্প নেওয়া উচিত যে, অন্তত এক বছর আমরা সোনা কিনব না।’

ওই জনসভায় নাগরিকদের স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পাশাপাশি তাঁর সাতটি আহ্বানের মধ্যে জ্বালানির ব্যবহার সীমিত করা, পুনরায় বাড়ি থেকে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) ব্যবস্থা চালু করা এবং বিদেশ ভ্রমণ কমানোর অনুরোধও জানিয়েছিলেন মোদি।

পরে সেপ্টেম্বরে অনুরূপ আরেকটি আহ্বানে তিনি মানুষকে প্রয়োজন ছাড়া সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী মোদির এই আহ্বানের পর স্বর্ণের চাহিদা সত্যিই কমে যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ভারতে আনুষ্ঠানিকভাবে স্বর্ণ আমদানি প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। এই ছয় মাসে দেশটিতে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ আমদানি হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

গত মে মাসে সরকার স্বর্ণ ও রুপার ওপর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছিল। প্রধানমন্ত্রীর আহ্বানের ঠিক পরের দিনই গয়না ব্যবসার শেয়ারের দরে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।

এমনকি আন্তর্জাতিক স্বর্ণবাজার নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ভারতে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্বর্ণের চাহিদা কমে ১৬২ টনে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। এ ছাড়া গয়নার চাহিদাও ২০ শতাংশ কমে প্রায় ১০০ টনে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি প্রতিনিধি দল

স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩২ হাজার রুপি, কৃতিত্ব দেশবাসীকে দিলেন মোদি

আপডেট সময় ০১:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬