ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

কুমিল্লা ময়নামতিতে বাস চাপায় গর্ভবতী নারীর মৃত্যু

কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচয়ের ময়নামতি এলাকায় যাত্রীবাহী তিশা বাসের চাপায় ২সন্তানের জননী ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সারে ৪ টায় ময়নামতির রামপাল এলাকায় এ দুর্ঘটনা নিহতের ( ৯মাসের অন্ততঃসত্ত্বা ) গর্ভের সন্তান সহ নিহত নারী ময়নামতি সমেষপুর এলাকার সাহেব আলীর কন্যা চাঁদনী (২৮)।

এ ঘটনায় নিহতের মা পেয়ারা বেগম ও ৪ বছর বয়সী এক ছেলে আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বিকেল আনুমানিক সারে ৪টায় বাড়ি থেকে মা ও ৪ বছরের এক ছেলেকে নিয়ে ব্যাটারী চালিত অটো রিকশা যোগে চিকিৎসার জন্য ময়নামতি জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন চাঁদনী। কুমিল্লা সিলেট মহাসড়কের রামপাল এলাকায় পৌছুলে, পেছন দিক থেকে বেপরোয়া বাস (তিশা গোল্ড, ঢাকা মেট্রো – ব ১৫-৭৮৫৭) অটো রিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চাঁদনী আক্তারের। সাথে থাকা অটোরিকশা যাত্রী চাঁদনী আক্তারের মা পেয়ারা বেগম এবং নিহতের ৪বছর বয়সী ছেলে আহত হন। নিহতের চাঁদনীর স্বামী জিহান ফুট ওয়ারের কর্মী আউয়াল হোসেন জানান, পরিবারের কেউ পোস্টমর্টেম করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই সুলতান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নেয়া হয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

কুমিল্লা ময়নামতিতে বাস চাপায় গর্ভবতী নারীর মৃত্যু

আপডেট সময় ১০:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩