ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকরা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬১৮ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে তিনি জানান, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকরা

আপডেট সময় ০৮:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬