ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বগুড়ার নন্দীগ্রামে মেয়র-ওসিসহ পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান

বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার মেয়র, থানার ওসি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ পাঁচ গুণীজনকে বিভিন্ন কর্মকান্ড ও সফলতার স্বীকৃতি স্বরুপ সংবর্ধণা এবং সম্মাননা প্রদান করা হয়েছে।

গত শনিবার রাতে পৌর সদরের জনতা মার্কেটের দ্বিতীয় তলায় এ সংবর্ধণা দেয় নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাব। পৌরসভা এলাকায় অপরাধ প্রবণতা রোধে সিসিটিভি স্থাপন করায় মেয়র মো. আনিছুর রহমান, মাদক ও জুয়া কঠোরভাবে রোধ করায় থানার ওসি মো. আনোয়ার হোসেন, সাংবাদিক সংগঠনে সফল নেতৃত্ব দেওয়ায় নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সাহসী প্রতিবাদী সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করায় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া এবং জনতার চেয়ারম্যান হিসেবে পরিচিতি পাওয়ায় থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এদিন অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন করেন থানার ওসি আনোয়ার হোসেন। অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন।

আরও বক্তব্য রাখেন বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ। উপস্থিত ছিলেন সাংবাদিক তানসেন আলী মন্টু, মিজানুর রহমান মুকুল, আনোয়ার হোসেন, কামরুজ্জামান ফারুক, রাইসুল ইসলাম রাসেল, হাফছা খাতুন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বগুড়ার নন্দীগ্রামে মেয়র-ওসিসহ পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান

আপডেট সময় ০৫:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩