সংবাদ শিরোনাম ::
নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী মির্জাপুরের অভিযান চালিয়ে ৫০০ পিস ই-য়াবাসহ তিন জন আ’টক মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন উপাচার্যের আমন্ত্রণে ববিতে শিক্ষামন্ত্রী, সংকট নিরসনে দিলেন আশ্বাস  মতিঝিলে অবৈধ দখল উচ্ছেদে রাজউকের অভিযান চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত 

জাতীয় দলে ফেরার স্বপ্ন আর নেই আশরাফুলের

সবশেষ ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। এরপর বিপিএলে ফিক্সিং কাণ্ড ঘটিয়ে শাস্তির পর বেশ কয়েকবারই বাংলাদেশ দলের হয়ে খেলার কথা জানিয়েছিলেন আশরাফুল। তবে সেই ভাবনা থেকে একার সরে এসেছেন টাইগার ক্রিকেটের প্রথম এই সুপারস্টার। নিজ মুখেই জানালেন জাতীয় দলের হয়ে আর খেলার স্বপ্ন দেখছেন না ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

ঘরোয়া লিগে আর দুই-একটি মৌসুম খেলেই ক্রিকেটকে বিদায় বলতে চান টেস্ট ক্রিকেটের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের মালিক আশরাফুল। রোববার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। আশরাফুল বলেন, ‘না। এখন আর আশা করি না। এখন আমি শুধু খেলতে চাই। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু যারা তরুণ আছে তারা যে বসে আছে ওইটা নিয়েই চিন্তায় আছি। আর হয়তো একটা-দুইটা সিজন খেলবো তারপর শেষ।’

ব্যাট-বলের ২২ গজকে বিদায় বললেও ক্রিকেটের সঙ্গেই থাকার ইচ্ছা আশরাফুলের। ভবিষ্যতে শেয়ার করতে চান নিজের অভিজ্ঞতা। আশরাফুল বলছিলেন, ‘এখনও ওইভাবে চিন্তা করিনি কিন্তু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার একটা খেলার অভিজ্ঞতা আছে আমি সেই জিনিসগুলো হয়তো শেয়ার করতে চাই।’

ফিক্সিং কাণ্ড থেকে ফিরে ২০১৭-১৮ মৌসুমে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫ সেঞ্চুরির সাহায্যে ১৩ ম্যাচে আশরাফুল করেন ৬৬৫ রান। এরপর থেকে আর বলার মতো তেমন কোনো মৌসুম কাটাতে পারেননি ব্যাট হাতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী

জাতীয় দলে ফেরার স্বপ্ন আর নেই আশরাফুলের

আপডেট সময় ০৫:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩