ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

২০২৭ সালের শুরুতে ঢাকায় আসার আগ্রহ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক।

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের জন্য ২০২৭ সালের শুরুর দিকে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে শুভেচ্ছা পৌঁছে দেন।

হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা স্মরণ করেন। এ সময় তিনি এ সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উভয় দেশের সম্পর্ককে আরও গভীর করতে এবং পূর্বসূরিদের রেখে যাওয়া এই ধারাকে এগিয়ে নিতে অত্যন্ত আগ্রহী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দারিদ্র্য বিমোচনে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী উন্নয়ন মডেলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা।

এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়গুলোও তুলে ধরেন।

উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

২০২৭ সালের শুরুতে ঢাকায় আসার আগ্রহ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

আপডেট সময় ০২:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬