ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

হিযবুত তাহরীর’র শীর্ষ জঙ্গি নেতা তৌহিদ যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান ওরফে তৌহিদ (৩১)কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে র‌্যাব-২ এর একটি দল যাত্রাবাড়ী থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে এই জঙ্গি নেতা তৌহিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তৌহিদ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার তোফাজ্জল হোসেনের পুত্র। র‌্যাব বলছে, গ্রেফতারকৃত তৌহিদ “সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুন্যাল” কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক জঙ্গি আসামি।

এছাড়া সে বিভিন্ন ছদ্মবেশ ধারন করে বিগত ১১ বছর যাবৎ আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গী সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল। আজ রোববার সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ ফজলুল হক এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর” শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেতা তৌহিদুর রহমান তৌহিদ (৩১)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ ফজলুল হক জানান, গ্রেফতারকৃত তৌহিদুর রহমান তৌহিদ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে হিজবুত তাহরীর লিফলেট এবং পোষ্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে আসছিল। এছাড়া সে মাদ্রাসা ও স্কুলের ছাত্রসহ তরুণ প্রজন্মকে জঙ্গীবাদে উৎসাহিত করে। সে গণতন্ত্রকে ভাইরাস আখ্যা দিয়ে খিলাফত প্রতিষ্ঠার কাজ করতো।

র‌্যাব জানান, গ্রেফতাকৃত তৌহিদ রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় ও চার্জশীটভুক্ত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ পর্যায়ের নেতা। সে বিভিন্ন ছদ্মবেশ ধারন করে বিগত ১১ বছর যাবৎ আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গী সংগঠনের কার্যক্রম অবাধে চালিয়ে আসছিল।

এছাড়া সে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন ফেরারি আসামি। সে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে বিগত দিন গুলোতে বিভিন্ন উপায়ে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করত। গ্রেফতারকৃত জঙ্গি নেতা তৌহিদকে জিঞ্জাসাবাদ শেষে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

হিযবুত তাহরীর’র শীর্ষ জঙ্গি নেতা তৌহিদ যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

আপডেট সময় ০৩:১৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩