ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু

চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানির জন্য রাখা পণ্যচালানে ঘোষণার সঙ্গে বাস্তব পণ্যের ব্যাপক অমিল পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তামার বর্জ্য (সোর্টেড কপার) রপ্তানির ঘোষণা দিয়ে জাপানে পাঠানোর জন্য প্রস্তুত করা চালানটিতে পাওয়া গেছে জাহাজের কাটা ১০টি প্রপেলার। এ ঘটনায় বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক-কর ফাঁকির অপচেষ্টার অভিযোগ উঠেছে। কাস্টমসের হিসাবে, এতে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি উঠে এসেছে।

কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় প্রিভেন্টিভ দল। এ সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়।

পরীক্ষায় দেখা যায়, রপ্তানি নথিতে এক ধরনের পণ্য ঘোষণা করা হলেও চালানে রয়েছে সম্পূর্ণ ভিন্ন পণ্য। ঘোষণায় ছিল এক আইটেমের সোর্টেড কপার (১০ ভিআর-বাল্ক, সলিড)। কিন্তু এর পরিবর্তে পাওয়া যায় জাহাজের কাটা ১০টি প্রপেলার। চালানটির ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। পণ্যগুলো জাপানে রপ্তানির কথা ছিল।

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ কাঁচামাল আমদানি করেছিল। এসব কাঁচামাল ব্যবহার করে সোর্টেড কপার উৎপাদনের পর তা রপ্তানির ঘোষণা দেওয়া হয়। এ জন্য প্রতিষ্ঠানটি ১৭ অক্টোবর ২০২৬ তারিখের ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নম্বর ৬/২০২৬(এ) গ্রহণ করে। আমদানি চালানটির নম্বর ছিল C-1266119, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।

তবে কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগ্রহ করা জাহাজের ১০টি প্রপেলার রপ্তানির চেষ্টা ধরা পড়ে। অর্থাৎ, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য রপ্তানির চেষ্টা করা হয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

আপডেট সময় ১২:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬