ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার মুন্সিগঞ্জের যুবক

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০৬:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা ১ রতি চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আঃ আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী এলাকায়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকালে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এক ব্যক্তি বিপুল পরিমাণ স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন—এমন তথ্য পেয়ে ডিবির একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগ থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের নাম মো. আঃ আলী (৩৯), পিতা বশিরদ্দিন, মাতা মাফিয়া, সাং টুঙ্গিবাড়ী, জেলা মুন্সিগঞ্জ বলে পরিচয় দেন। উদ্ধার করা স্বর্ণালংকারের বৈধ মালিকানা কিংবা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নূর জুয়েলার্সের মালিকের মাধ্যমে স্বর্ণালংকার পরীক্ষা করা হয়। পরীক্ষায় মোট ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার পাওয়া যায়।

এ ছাড়া তাঁর হেফাজত থেকে দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, একটি তামার ব্রেসলেট এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার মধ্যে ১ হাজার টাকা মূল্যমানের দুটি বান্ডিল ও ৫০০ টাকা মূল্যমানের ছয়টি বান্ডিল ছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে স্বর্ণালংকার ও নগদ টাকা জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আঃ আলীকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, তিনি ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিম নামের এক নারীর বাসা থেকে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন। পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশকে জানান।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ইউসুফ। এ সময় এএসআই (নিঃ) মো. জামাল, এএসআই (নিঃ) মো. শহিদুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল উপস্থিত ছিল।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা স্বর্ণালংকার ও নগদ টাকা এবং গ্রেপ্তারকৃত আসামিকে জেলা গোয়েন্দা শাখার হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আঃ আলীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

ভোলা জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার মুন্সিগঞ্জের যুবক

আপডেট সময় ০৬:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬