ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য

কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে কাজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে ঝিনাইদহের ছয়টি উপজেলা কৃষি অফিস ও জেলা উপপরিচালকের কার্যালয়ে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় অনুমোদিত ৩৩২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৩২ জন। শূন্য রয়েছে ১০০টি পদ, যা মোট পদের প্রায় ৩০ শতাংশ। জনবল সংকটের কারণে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় সেবা প্রদান ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করা উপসহকারী কৃষি কর্মকর্তার পদে।

জনবল কাঠামোর তথ্য অনুযায়ী, উপসহকারী কৃষি কর্মকর্তার ২০৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩৬ জন। শূন্য রয়েছে ৭১টি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে ২০টি, কালীগঞ্জে ১৪টি, কোটচাঁদপুরে একটি, মহেশপুরে ৯টি, শৈলকুপায় ১৯টি এবং হরিণাকুণ্ডুতে আটটি পদ ফাঁকা রয়েছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। শূন্য রয়েছে সাতটি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে দুটি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

এ ছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও ঝিনাইদহ সদরে একটি পদ শূন্য রয়েছে। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয়টি পদের মধ্যে কর্মরত রয়েছেন চারজন। দুটি পদ শূন্য রয়েছে, যার একটি কোটচাঁদপুরে এবং অন্যটি মহেশপুরে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন নয়জন। শূন্য রয়েছে পাঁচটি পদ। কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও কোটচাঁদপুরে একটি পদ শূন্য রয়েছে। অন্যদিকে, স্প্রে মেকানিকের ছয়টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে একটি করে মোট চারটি পদ শূন্য রয়েছে।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও রয়েছে জনবল সংকট। পেশকার মেকানিকের ছয়টি পদের মধ্যে চারটি এবং অফিস সহায়কের আটটি পদের মধ্যে চারটি শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার একটি এবং ক্যাশিয়ারের একটি পদও ফাঁকা রয়েছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান বলেন, ‘জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘শূন্য পদগুলো পূরণ হলে কৃষিসেবার পরিধি আরও বাড়বে এবং কৃষকদের আরও দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য

আপডেট সময় ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬