ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন, বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান অবস্থার জন্য সরাসরি রাজনীতিবিদদেরই দায়ী করেন স্পিকার। পাশাপাশি বিগত তিনটি নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেছেন তিনি।

অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন চলে, তা বোঝা বেশ মুশকিল। দেশের আজকের যে অবস্থা, তার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই। রাজনীতিবিদরা নিজেদের শুধরে নিলে এবং ঠিক হয়ে গেলেই পুরো দেশ বদলে যাবে বলে মত দেন তিনি।

আত্মসমালোচনা করে স্পিকার বলেন, আমরা রাজনীতিবিদরা দলের রাজনীতি করে কীভাবে নিজেরা সুবিধা নেব, তা নিয়েই ব্যস্ত থাকি। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কথা আমাদের আর মাথায় থাকে না।

বিগত তিনটি জাতীয় নির্বাচনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সেগুলো ‘প্রহসনের নির্বাচন’। দেশে এখন আর সেই প্রহসনের সংস্কৃতি নেই, বরং এবারের জাতীয় নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

নারী নেতৃত্ব ও সংসদে তাদের প্রতিনিধিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন, বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

এ সময় সংরক্ষিত আসনের পরিবর্তে প্রতিটি রাজনৈতিক দলকে সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট আসনের এক-তৃতীয়াংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

আপডেট সময় ০৪:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬