ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী ‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা

ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে সবার ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে বর্ষা লেখেন, জীবনে সব সময় এক রকম পরিস্থিতি থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন সময়ের মুখোমুখি হতে হয়। এটাই জীবনের বাস্তবতা। আল্লাহর ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চান তারা।

পোস্টে নিজের পাশাপাশি স্বামী, সন্তান ও পরিবারের সবার জন্য দোয়া চান এই অভিনেত্রী। আল্লাহ যেন তাদের সব বিপদ-আপদ থেকে রক্ষা করেন এবং জীবনের পথ সহজ করে দেন, সেই প্রার্থনাও করেন তিনি।

অন্যদিকে একই দিন সকালে নিজের ফেসবুক পেজে আবেগঘন পোস্ট দেন অনন্ত জলিল। পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করে যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। টিআরপির জন্য তাকে নিয়ে কনটেন্ট তৈরি করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানান। পাশাপাশি তাদের হেদায়েত কামনা করেন।

উল্লেখ্য, অনন্ত জলিলের প্রতিষ্ঠানের ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণ আদায়ে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা

আপডেট সময় ০৪:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬