ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

দেশের প্রধান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অতি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার এয়ার ফ্রেইট ইউনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুল ইসলাম প্রিন্স। পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও মন্ত্রীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিমানবন্দরের মতো নিরাপত্তা-সংবেদনশীল স্থানে পদায়ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও প্রশাসনের ভেতরে-বাইরে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেখানে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা গুপ্ত হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং আগামী ডিসেম্বরে পলাতক শেখ হাসিনার দেশে ফিরে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিমানবন্দরের মতো কৌশলগত জায়গায় তার উপস্থিতি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁওয়ের সন্তান মাহবুবুল ইসলাম প্রিন্স ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ঘোষিত কমিটিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ঘোষিত সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইনের নেতৃত্বাধীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে তিনি সাধারণ সম্পাদক জাকির হোসাইনের ‘ডান হাত’ হিসেবে পরিচিত ছিলেন। ওই কমিটিতে কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন তিনি। অভিযোগ রয়েছে, ২০১৩ সালে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক সম্পাদকের পদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১৭ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকরি বাগিয়ে নেন মাহবুবুল ইসলাম প্রিন্স।

কেবল ছাত্রলীগই নয়, বিগত আওয়ামী শাসনামলে তিনি ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর কেন্দ্রীয় কমিটিতেও একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। ২০১৯ সালে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের পরও তৎকালীন সরকার সমর্থিত কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশনের (ঢাকাএভ) ২০২০-২০২১ মেয়াদের নির্বাহী পরিষদে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদে থেকে প্রশাসনের ভেতরে নিজের শক্তিশালী প্রভাব বলয় তৈরি করেন এই কর্মকর্তা।

মাহবুবুল ইসলাম প্রিন্সের বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাসও বেশ দীর্ঘ বলে জানা গেছে। ২০১৫ সালের নভেম্বরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে তৎকালীন আওয়ামী লীগ সরকার ফাঁসি দেওয়ার পর চট্টগ্রামের রাউজানে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর বিকেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের নামফলকে নামের আগে ‘শহীদ’ শব্দটি লেখা থাকায় তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে নেতাকর্মীরা সেটি ভাঙচুর করে। গোলাম রাব্বানী নিজেই সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন, যেখানে দেখা যায় কবর ভাঙচুরের ওই ঘটনায় গোলাম রাব্বানীর ঠিক পাশেই থেকে নেতৃত্ব দিচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা মাহবুবুল ইসলাম প্রিন্স।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, বিগত শাসনামলে তিনি পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, শাজাহান খান, নিজ এলাকা ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের পলাতক সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। সেই রাজনৈতিক ক্ষমতা আর ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে নিজ সার্ভিসে লোভনীয় সব জায়গায় পোস্টিং বাগিয়ে নেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্স।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক শীর্ষ নেতা সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, গোলাম রাব্বানী এবং পলাতক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সাথে মাহবুবুল ইসলাম প্রিন্সের নিয়মিত গোপন যোগাযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, বিমানবন্দরের এয়ার ফ্রেইটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে তিনি বিপুল অর্থ উপার্জন করছেন এবং সেই অর্থ গোপনে পলাতক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের কাছে পাচার করছেন, যা দেশের চলমান গুপ্ত হামলা ও অস্থিতিশীলতা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা পতিত সরকারের এই দোসররা বর্তমান বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছেন বলে মনে করছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে, এমন চিহ্নিত একজন সাবেক ছাত্রলীগ নেতা ও বিতর্কিত কর্মকর্তা কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইটের মতো অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গায় পদায়ন পেলেন এবং এখনো বহাল তবিয়তে আছেন। এনবিআরের অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত কাস্টমস হাউস, ঢাকার বর্তমান কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের সরাসরি পৃষ্ঠপোষকতা ও বিশেষ আশীর্বাদেই মাহবুবুল ইসলাম প্রিন্স এই গুরুত্বপূর্ণ চেয়ারটি আঁকড়ে ধরে আছেন। কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের ছত্রছায়ায় থাকার কারণে তার বিরুদ্ধে দপ্তরের কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে।

এই বিষয়ে বক্তব্য জানতে কাস্টমস হাউস, ঢাকার কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে কমিশনারের স্টাফ অফিসার পরিচয় দিয়ে মেহেদী হাসান নামের একজন রাজস্ব কর্মকর্তা (প্রিভেনটিভ) জানান, এই পদায়ন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে হয়েছে এবং এতে কাস্টমস হাউস কর্তৃপক্ষের কোনো হাত নেই। অন্যদিকে, অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্সের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রদানের পরিবর্তে এই বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট প্রতিবেদককে বারবার অনুরোধ করেন।

এদিকে, সচেতন মহল ও প্রশাসনের কর্মকর্তাদের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট থেকে মাহবুবুল ইসলাম প্রিন্সকে অপসারণ করতে হবে। একই সাথে তার অবৈধ অর্থের উৎস, অর্থ পাচারের অভিযোগ এবং পলাতক নেতাদের সাথে গোপন যোগাযোগের বিষয়টি উচ্চপর্যায়ের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আপডেট সময় ০২:৫১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬