ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

আইন ও বিধিবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান ঢাকা ওয়াসায় যেন নিজস্ব শাসন কায়েম করেছেন প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ। মূল পদ তত্ত্বাবধায়ক প্রকৌশলী হওয়া সত্ত্বেও প্রশাসনিক খামখেয়ালিপনা ও অনিয়মের মাধ্যমে তিনি একাই আঁকড়ে ধরে আছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং প্রধান প্রকৌশলীর (অতিরিক্ত দায়িত্ব) মতো গুরুত্বপূর্ণ দুটি শীর্ষ পদ। এভাবে একই সঙ্গে তিনটি পদে আসীন থেকে দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও তিনি নিয়মিত বেতন-ভাতা ও পদোন্নতি ভোগ করে চলেছেন।

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা ও পদোন্নতি: অনুসন্ধানে দেখা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপি সরকারের আমল থেকেই প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ কার্যত কোনো দাপ্তরিক দায়িত্ব পালন না করেই নিয়মিত বেতন-ভাতা এবং যথাসময়ে পদোন্নতি বাগিয়ে নিয়েছেন। অফিসে উপস্থিত না হয়েও তার নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের বিষয়টি নিয়ে ইতিপূর্বে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টেলিভিশন’-এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছিল। তাকসিম এ খান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকাকালীন প্রচারিত সেই প্রতিবেদনটির শিরোনাম ছিল “ওয়াসা এমডি: পাশে ওরা কার”।

সরকারি চাকরিতে থেকে পারিবারিক ঠিকাদারি ব্যবসা: অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ধরে দাপ্তরিক কাজ এড়িয়ে চললেও নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিলে বেশ তৎপর ছিলেন এই কর্মকর্তা। সরকারি চাকরিতে বহাল থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি নিজ মায়ের নামে নিবন্ধিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘MBH Engineers’ (ঠিকানা: ১২, কিউ ইউনিক হাইটস, লেভেল-১১, ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকা)-এর মাধ্যমে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানের ব্যানারে তিনি ঢাকা ওয়াসা, এলজিইডি (LGED) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)-সহ বিভিন্ন সরকারি সংস্থায় ঠিকাদারি কাজ পরিচালনা করছেন, যা সরকারি চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রবিধানমালা উপেক্ষিত: ‘ঢাকা ওয়াসা চাকরি প্রবিধানমালা ২০১০’ এবং প্রচলিত সরকারি বিধি অনুযায়ী সংস্থাটি পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবে সেখানে মুষ্টিমেয় ব্যক্তির ইচ্ছাই আইন হিসেবে কার্যকর রয়েছে। সরকারি নীতিমালা মোতাবেক, কোনো কর্মকর্তাকে ছয় মাসের অধিক সময় চলতি বা অতিরিক্ত দায়িত্বে বহাল রাখা কিংবা এ বাবদ ভাতা প্রদানের কোনো সুযোগ নেই। বিশেষ প্রয়োজনে এই সময়সীমা বাড়াতে হলে সংশ্লিষ্ট পদোন্নতি বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের পূর্বানুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক। কিন্তু ঢাকা ওয়াসায় পদোন্নতি বোর্ড বা অর্থ মন্ত্রণালয়ের কোনো নির্দেশনার তোয়াক্কা না করেই বছরের পর বছর চলছে চলতি ও অতিরিক্ত দায়িত্ব প্রদানের মহোৎসব। খোঁজ নিয়ে জানা যায়, সংস্থাটির একাধিক কর্মকর্তা ৯ থেকে ১০ বছর ধরে চলতি দায়িত্ব পালন করছেন এবং বিধি লঙ্ঘন করে দায়িত্ব ভাতাও উত্তোলন করছেন, যা সরাসরি রাষ্ট্রীয় অর্থের অপচয়।

শীর্ষ পদগুলোতে বিধিবহির্ভূত পদায়নের ছড়াছড়ি
প্রশাসনিক নিয়ম অনুযায়ী, কোনো কর্মকর্তাকে একই সঙ্গে ঊর্ধ্বতন পদে চলতি দায়িত্ব এবং সেই চলতি দায়িত্বপ্রাপ্ত পদের তদূর্ধ্ব কোনো পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কোনো আইনি বৈধতা নেই। অথচ ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, দুজন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং বাণিজ্যিক ব্যবস্থাপকের মতো অত্যন্ত সংবেদনশীল ও শীর্ষ পদগুলোতেই চলছে এমন বিধিবহির্ভূত পদায়ন। সচেতন মহলের প্রশ্ন, সংস্থার খোদ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাই যেখানে নজিরবিহীন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারে লিপ্ত, সেখানে এমন বিতর্কিত কর্মকর্তাদের মাধ্যমে ঢাকা ওয়াসার টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা কতটুকু সম্ভব? জনস্বার্থে এসব অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

আপডেট সময় ১২:১৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬