ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সরকারের শতকোটির সম্পদ লুট করেও অধরা রাজস্ব বোর্ডের সাবেক সদস্য জিয়াউদ্দিন গেজেটের বাইরে থাকা জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ বেবি বাম্পের ছবি পোস্ট করে কাদের ইঙ্গিত দিলেন সামান্থা? গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ বিএনপি নেতা মিঠুর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ,প্রমাণ হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ট্রাম্পের ২৫০ ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধে কেনেডি পরিবারের মামলা আসিফের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল নারায়ণগঞ্জের ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

গেজেটের বাইরে থাকা জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হলেও এখনো জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তাঁদের নতুন করে তালিকাভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে গত ১০ নভেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ৮৪২ জন শহীদ হয়েছেন। এ ছাড়া আহত ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি, কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি ‘ক’-তে ৯৯০ জন, ক্যাটাগরি ‘খ’-তে ১ হাজার ১৪ জন এবং ক্যাটাগরি ‘গ’-তে ১১ হাজার ৯৬৪ জনের নাম রয়েছে।

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, উপজেলা ও জেলা পর্যায়ে বর্তমানে ৯৩১ জন আহত ব্যক্তির আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হলেও এখনো জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুযোগ পাননি, এমন ব্যক্তিও রয়েছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নতুন করে অন্তর্ভুক্তির আবেদন মন্ত্রণালয়ে না পাঠাতে দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছিল। ফলে পরবর্তী সময়ে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে আহত ব্যক্তিদের পক্ষ থেকে আবেদন করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরবর্তী কার্যক্রমের জন্য সেগুলো মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি।

এ অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও গেজেটভুক্তির বাইরে থাকা ব্যক্তিদের তালিকাভুক্ত করতে নতুন করে আবেদন গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার সপক্ষে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে। এসব তথ্য ও প্রমাণকের ভিত্তিতে আবেদনকারীদের তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।

এ উদ্যোগের ফলে আন্দোলনে আহত হয়েও বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে না পারা ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

গেজেটের বাইরে থাকা জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ

আপডেট সময় ০১:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬