ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ আত্রাইয়ে পাঁচজনকে গ্রেপ্তার, মাদক সেবনে ১৪ দিনের কারাদণ্ড বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না: মঞ্জু ঘুষের বিনিময়ে ফের স্বপদে রেলওয়ে প্রকৌশলী কাজী ওয়ালী উল হক চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান

আত্রাইয়ে পাঁচজনকে গ্রেপ্তার, মাদক সেবনে ১৪ দিনের কারাদণ্ড

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে আত্রাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ব্রজপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী জাহানারা বিবি (৩৬), নবাবের তাম্বু গ্রামের ছাবের আলী প্রামাণিকের ছেলে খবির উদ্দীন (৫৬), হাবিবুর (৫০), ওহিদুল ইসলাম (৩৬) এবং সদুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম।

অন্যদিকে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কাজীপাড়া এলাকায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ব্রজপুর গ্রামের মৃত কাজিমদ্দিনের ছেলে মাকসুদুর রহমান রুবেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা

আত্রাইয়ে পাঁচজনকে গ্রেপ্তার, মাদক সেবনে ১৪ দিনের কারাদণ্ড

আপডেট সময় ০৯:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬