ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না: মঞ্জু ঘুষের বিনিময়ে ফের স্বপদে রেলওয়ে প্রকৌশলী কাজী ওয়ালী উল হক চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী ‘নয়াদিল্লির’ দৃশ্য বলে প্রচার করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি দেশকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। যেকোনো দেশকে এভাবে বিকৃত করে দেখানোর চেষ্টা সত্যিই দুর্ভাগ্যজনক।’

ঢাকাকে দিল্লি হিসেবে তুলে ধরার পেছনে বিদেশিদের যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘মিথ্যা তথ্য বা গল্প সাজানোর এই চেষ্টা মূলত যারা এসব করাচ্ছে এবং যারা ভিডিও ধারণ করছে, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়।’

এই ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে জয়সওয়াল বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, যেন এই খবরের ওপর ভিত্তি করে তারা ব্যবস্থা নেয়।’

দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে নয়াদিল্লির দৃশ্য দাবি করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করছেন।

প্রতিবেদনে বলা হয়, চীনা ভ্লগাররা ঢাকার টেকপাড়া ও উত্তরার মতো এলাকাগুলোকে ভারতের রাজধানী হিসেবে তুলে ধরছিলেন এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করছিলেন।

একটি ঘটনার উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়, মিয়ানমিয়ান নামের এক চীনা নারী গত ১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে সরাসরি সম্প্রচারের সময় জায়গাটিকে নয়াদিল্লি বলে দাবি করেন এবং সেখানকার পরিবেশ নিয়ে কটূক্তি করেন।

ওই নারী বলছিলেন, এটি নয়াদিল্লি। এখানকার ঘরবাড়ি খুব নোংরা। টিনের চালের ঘরে কোনো ফ্যানও নেই। এলাকাটি বেশ অনুন্নত, নোংরা ও অস্বাস্থ্যকর এবং এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ।

অন্য একটি ঘটনায় ওয়াং ওয়েই নামের আরেক ভ্লগার টেকপাড়ায় চা বিক্রেতাদের ভিডিও ধারণের সময় স্থানীয়দের চা পান নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেখুন, এরা চা খাচ্ছে। আপনারা কি জানেন, এটি কী চা? এটি গরুর মূত্রের চা। এরা গরুর মূত্র দিয়ে তৈরি চা পান করে।’

প্রতিবেদনে বলা হয়, এসব ভুয়া ভিডিও উইচ্যাট ও ডাউয়িনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। অনুমতি ছাড়া মানুষের ঘরের ভেতরে, রান্নাঘরে ও ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে ভিডিও ধারণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় কিছু মানুষ দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকার বিনিময়ে এসব চীনা নাগরিককে এলাকা ঘুরে দেখতে সহায়তা করেন।

স্থানীয় পুলিশ উত্তরায় বিদেশি নাগরিকদের ভিডিও ধারণের বিষয়টি নিশ্চিত করেছে। কেন এসব করা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোমাবাজি করে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে না: মঞ্জু

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত

আপডেট সময় ০৮:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬