ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি

জাহাজ ও ফেরি কেনা থেকে জমি ব্যবস্থাপনা-বিআইডব্লিউটিসিতে অনিয়মের বিস্তর অভিযোগ, তদন্ত প্রতিবেদন চাপা; ব্যবস্থা নেই অভিযুক্তদের বিরুদ্ধে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) নিয়োগ, পদোন্নতি, জাহাজ ও ফেরি কেনা, দরপত্র এবং সরকারি সম্পত্তি ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্তে।

বিশেষ করে সংস্থাটির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামানের বিধিবহির্ভূত পদোন্নতি এবং এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা মানসুরা আহমেদের ভূমিকা নিয়ে তদন্ত প্রতিবেদনে গুরুতর পর্যবেক্ষণ রয়েছে। আশিকুজ্জামানের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে উচ্চপদে দায়িত্ব দেওয়ার ঘটনায় মানসুরা আহমেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং তাঁকে প্রধান কার্যালয়ের বাইরে বদলির সুপারিশ করা হয়েছে। অথচ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরও সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

শুধু পদোন্নতিই নয়, জাহাজ ও ফেরি নির্মাণে চুক্তি লঙ্ঘন, দরপত্র ছাড়াই মেরামতকাজ, অকার্যকর সরঞ্জাম কেনা এবং সরকারি জমি বেহাতের মতো অভিযোগও উঠে এসেছে তদন্তে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা কার্যকর হয়নি।

আশিকুজ্জামানের পদোন্নতিতে বিধি লঙ্ঘন

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামানকে চলতি দায়িত্বে থাকা অবস্থায় পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে সংস্থার চাকরি প্রবিধানমালা ও প্রযোজ্য আইন-বিধি অনুসরণ করা হয়নি। এমনকি পূর্ববর্তী পদে নিয়মিতকরণ ছাড়াই তাঁকে উচ্চপদে দায়িত্ব দেওয়া হয়, যা চাকরি প্রবিধানমালার সঙ্গে সাংঘর্ষিক।

প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, বিআইডব্লিউটিসির চাকরি প্রবিধানমালায় অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব কিংবা সাময়িক পদোন্নতি দেওয়ার কোনো বিধান নেই। অথচ প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে এসব ব্যবস্থাকে নিয়মিত প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। আশিকুজ্জামানের পদোন্নতির ক্ষেত্রেও বিধিবহির্ভূতভাবে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়।

তদন্তে বলা হয়েছে, চাকরি প্রবিধানমালা ও নিয়োগবিধি অনুসরণ না করে নিজের ইচ্ছামতো শব্দ ও বাক্য ব্যবহার করে আশিকুজ্জামানের পদোন্নতির ব্যবস্থা করেন মানসুরা আহমেদ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এবং প্রধান কার্যালয়ের বাইরে বদলির সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই সঙ্গে বিধিবহির্ভূতভাবে নিয়োগ ও পদোন্নতি পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

অর্থাৎ, তদন্তের কেন্দ্রীয় পর্যবেক্ষণ শুধু একজন কর্মকর্তার পদোন্নতিতে সীমাবদ্ধ নয়; নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব বিধিবিধান পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি ধারাবাহিক চর্চার দিকেও ইঙ্গিত করছে।

অননুমোদিত অর্গানোগ্রামে নিয়োগ-পদোন্নতি

বিআইডব্লিউটিসিতে অনুমোদনহীন অর্গানোগ্রাম ব্যবহার করে বছরের পর বছর নিয়োগ, পদায়ন ও পদোন্নতির অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় যাঁরা নিয়োগ বা পদোন্নতি পেয়েছেন, তাঁদের তালিকা প্রস্তুত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া গত পাঁচ বছরে চতুর্থ শ্রেণির কর্মচারী—অফিস সহায়ক, গিজারম্যান, লস্কর ও নিরাপত্তাপ্রহরীসহ বিভিন্ন পদে নিয়োগের বৈধতা যাচাইয়ে অতিরিক্ত সচিবের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। তদন্তের এই পর্যবেক্ষণ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ার অনিয়মের চিত্র আরও স্পষ্ট হতে পারে।

জাহাজ নির্মাণে অর্থ পরিশোধ, বুঝে পায়নি নৌযান

ঢাকা-বরিশাল-খুলনা নৌরুটে যাত্রী পরিবহনের জন্য ২০১৭ সালে এমভি বঙ্গমাতা ও এমভি বঙ্গতরী নামে দুটি জাহাজ বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু বারবার সময় বাড়ানোর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স জাহাজ দুটি বুঝিয়ে দিতে পারেনি। অথচ ২০২১ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটিকে প্রকল্প ব্যয়ের প্রায় ৮৫ শতাংশ পরিশোধ করা হয়।

নির্ধারিত সময়ে জাহাজ সরবরাহ না করায় ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত নৌযান দুটি থেকে সম্ভাব্য আয় হিসাব করে ক্ষতিপূরণ হিসেবে ঠিকাদারের কাছ থেকে তা আদায়ের সুপারিশ করেছে মন্ত্রণালয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

নকশার সঙ্গে মিল নেই ১৩৯ কোটি টাকার ফেরির

গত বছরের এপ্রিলে বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হওয়া ছয়টি নতুন ফেরি নিয়েও প্রশ্ন উঠেছে। ১৩৯ কোটি টাকা ব্যয়ে কেনা চিত্রা, ধানসিঁড়ি, বাইগার, গৌরী, কপোতাক্ষ ও মহানন্দা নামের ফেরিগুলোতে নির্ধারিত উচ্চতার বড় কাভার্ড ভ্যান ওঠানামা করতে পারছে না। সরবরাহ করা ফেরির সঙ্গে অনুমোদিত নকশারও মিল পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

ফলে বিপুল অর্থ ব্যয়ে কেনা ফেরিগুলোর কাঙ্ক্ষিত ব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নকশা অনুযায়ী নির্মাণ ও সরবরাহ নিশ্চিত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

চুক্তির আগেই ইঞ্জিন আমদানিতে এলসি

কদম ও কুঞ্জলতা ফেরি নির্মাণেও অনিয়মের অভিযোগ রয়েছে। চুক্তি অনুযায়ী ফেরি দুটিতে সুইডেনের স্ক্যানিয়া ডি১১৩ ০৭০এম মডেলের ৫০০ হর্স পাওয়ারের ইঞ্জিন এবং জার্মানির জেডএফ ৫০০ মডেলের গিয়ারবক্স বসানোর কথা ছিল।

কিন্তু তদন্তে উঠে এসেছে, নির্মাণকাজের চুক্তি হওয়ার আগের দিন, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর, হাইস্পিড শিপবিল্ডিং চারটি ইঞ্জিন ও গিয়ারবক্স আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলে। কাজ পাওয়ার আগেই আমদানির উদ্যোগ এবং ইনভয়েসের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে তদন্ত।

ইনভয়েস অনুযায়ী, স্ক্যানিয়া কোম্পানি থেকে ৩৩১ কিলোওয়াট বা ৫০০ হর্স পাওয়ার, ১ হাজার ৮০০ আরপিএম ক্ষমতার চারটি ইঞ্জিন এবং জেডএফ-ডব্লিউ ৩৫০-১ মডেলের গিয়ারবক্স আমদানির আদেশ দেওয়া হয়। পরিবহন ব্যয়সহ এসব যন্ত্রাংশের আমদানি মূল্য ছিল ৩ লাখ ১০ হাজার ইউরো। তৎকালীন হিসাবে এর মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা।

করোনা মহামারির কারণে নির্ধারিত প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) করা সম্ভব হয়নি বলে জানানো হলেও পরবর্তী সময়ে পিএসআই ছাড়াই ইঞ্জিন ও গিয়ারবক্স দেশে আনা হয়। চুক্তির আগে আমদানির উদ্যোগ এবং যথাযথ পরিদর্শন ছাড়াই যন্ত্রাংশ গ্রহণের বিষয়টি প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

দরপত্র ছাড়াই মেরামতকাজ, দুদকে পাঠানোর সুপারিশ

বিআইডব্লিউটিসির নিজস্ব ডকইয়ার্ড থাকা সত্ত্বেও ডুবে যাওয়া ফেরি আমানত শাহ, ফেরি ক্যামেলিয়া, ভাষাসৈনিক গোলাম মওলা এবং বিভিন্ন পন্টুন মেরামতের কাজ বাইরের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। তদন্তে অভিযোগ করা হয়েছে, দরপত্র ছাড়াই কর্ণফুলী শিপ বিল্ডার্সকে এসব কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের বিপুল অর্থ অপচয়ের সুযোগ তৈরি হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত প্রতিবেদন পাঠানোর সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

পাঁচ কোটি টাকার ফগলাইট অকেজো

ঘন কুয়াশায় ফেরি চলাচল নিরাপদ করতে ২০১৪ সালের এপ্রিলে পাঁচ কোটি টাকা ব্যয়ে নয়টি ফেরিতে উন্নত প্রযুক্তির ফগ অ্যান্ড সার্চলাইট স্থাপন করা হয়। কিন্তু স্থাপনের কিছুদিনের মধ্যেই এসব ফগলাইট অকেজো হয়ে পড়ে। ফলে বিপুল অর্থ ব্যয় করেও প্রকল্পের প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি।

এ প্রকল্পে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাইয়ের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। এ অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে মন্ত্রণালয়ের তদন্ত।

সরকারি জমি বেহাতের অভিযোগ

বিআইডব্লিউটিসির গুলশান হাউজ, চট্টগ্রাম, চাষাড়া, কয়লাঘাট ও সিরাজউদ্দৌলা রোডসহ বিভিন্ন স্থানে সংস্থার সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগ তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সরকারি সম্পত্তি উন্নয়নের নামে মূল্যবান জমি বেহাতের প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন, ব্যবস্থা নেওয়া হয়নি কারও বিরুদ্ধে

সূত্র জানায়, যুগ্মসচিব মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে করা তদন্ত প্রতিবেদনটি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবেদনটি এখনো প্রকাশ করা হয়নি। তদন্তে যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধেও দৃশ্যমান কোনো শাস্তিমূলক পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট মহলের অভিযোগ, প্রভাবশালী কর্মকর্তা ও ব্যক্তিদের নাম থাকায় প্রতিবেদনটি প্রকাশ এবং সুপারিশ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তবে প্রতিবেদন গোপন রাখার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. আবদুল বারী ড্যানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন না হলে আশিকুজ্জামানের পদোন্নতিসহ নিয়োগ, ক্রয় ও সম্পত্তি ব্যবস্থাপনায় চিহ্নিত অনিয়মের দায় নির্ধারণ অনিশ্চিতই থেকে যাবে। ফলে তদন্ত প্রতিবেদন প্রকাশ, সুপারিশের অগ্রগতি জানানো এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক

বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি

আপডেট সময় ০৮:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬