ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন আলোচিত শরীফ উদ্দিন পুলিশ ফাঁড়ির স্থান দেখতে বাবুরহাটে প্রশাসনের কর্মকর্তারা দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাট এখন ওপেন সিক্রেট! পুলিশের পোশাকের আড়ালে মানবিক মানুষ, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ইংরেজি বিভাগের সংকট সমাধানে ইবি ছাত্রশিবিরের ১১ দফা বিমানবন্দর স্টেশনে যাত্রী হয়রানি, টিকিটের নামে বাড়তি টাকা আদায় উমেদার সিন্ডিকেটের অনুমতি ছাড়া এক চুলও নড়ে না শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ৪ কিলোমিটারের ঝুঁকিপূর্ণ পথই ভরসা, অবরুদ্ধ চাঁদপুরের ঘাসিপুর খালি গায়ে বসে ইয়াবা সেবন, সাবেক ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

পুলিশ ফাঁড়ির স্থান দেখতে বাবুরহাটে প্রশাসনের কর্মকর্তারা

চাঁদপুর শহরসংলগ্ন ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ও দ্রুত বিকাশমান উপশহর বাবুরহাটে জননিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌথভাবে এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাবুরহাটের বিভিন্ন সম্ভাব্য স্থান ঘুরে দেখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. সলিম উল্যা সেলিম এবং চাঁদপুরের পুলিশ সুপার (এসপি)সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা বাবুরহাটের জমি, যাতায়াত ব্যবস্থা এবং সার্বিক অবকাঠামোগত সুবিধা পর্যালোচনা করে ফাঁড়ি স্থাপনের জন্য সম্ভাব্য কয়েকটি স্থান চিহ্নিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাবুরহাট এলাকাটি চাঁদপুর জেলার অন্যতম বৃহৎ ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে। ফলে এ অঞ্চলের ব্যবসায়িক পরিবেশ নির্বিঘ্ন রাখা, অপরাধ দমন ও বাজার এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের।

এদিকে প্রশাসনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বাবুরহাটের ব্যবসায়ীরা শুরু থেকেই এ প্রক্রিয়ায় সম্পৃক্ত রয়েছেন। ফাঁড়িটি চালুর পর পুলিশের দ্রুত উপস্থিতি ও সার্বক্ষণিক টহল ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে পুলিশ ফাঁড়ির জন্য একটি গাড়ি উপহার দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, চিহ্নিত স্থানগুলোর মধ্য থেকে দ্রুত চূড়ান্ত অনুমোদন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফাঁড়িটির অবকাঠামো নির্মাণকাজ শুরু করার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন আলোচিত শরীফ উদ্দিন

পুলিশ ফাঁড়ির স্থান দেখতে বাবুরহাটে প্রশাসনের কর্মকর্তারা

আপডেট সময় ০৫:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬