ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই পণ্যের চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার কোচ চাইলে বাংলাদেশের অধিনায়ক হতে রাজি হামজা ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখে হেগসেথ পাসপোর্ট করতে বাড়তি টাকা আদায়, বাগেরহাট অফিসে দুদকের অভিযান কসবায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বক্তব্য দিতে নারাজ ওসি ইবির বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ চসিকের কর্মকর্তা ও ডিপো মালিকদের বিরুদ্ধে দুদকের মামলা সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন আলোচিত শরীফ উদ্দিন পুলিশ ফাঁড়ির স্থান দেখতে বাবুরহাটে প্রশাসনের কর্মকর্তারা দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাট এখন ওপেন সিক্রেট!

আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো আয়োজিত আবুধাবির এই অধিবেশনে আলোচনার মূল বিষয় নিরাপত্তার নিশ্চয়তা।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনের এই সংলাপ। চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত কয়েক দফা আলোচনার পর নতুন এই সংলাপকে শান্তির পথে নতুন করে একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এমন একটি ‘আলোচনাভিত্তিক সমাধানের’ জন্য কাজ করছেন, যা দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনতে পারে।

“এ আলোচনার মাধ্যমে একটি সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ ইউক্রেন গড়ে তোলার পরিবেশ তৈরি হবে, যা ইউরোপের নিরাপত্তাব্যবস্থাকে আরও স্থিতিশীল করবে”, এক্সবার্তায় বলেছেন কুশনার।

রাশিয়া ও ইউক্রেনের অবস্থানে বড় ধরনের অমিল

প্রায় পাঁচ বছরের কাছাকাছি পৌঁছানো এই পূর্ণমাত্রার যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলো নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থানের মধ্যে এখনো বিশাল দূরত্ব রয়ে গেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান, ইউক্রেন যেন দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—এই চারটি প্রদেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া এই চার প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করলেও এখন পর্যন্ত সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি।

এর পাশাপাশি রুশ প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ত্যাগ করতে হবে, সামরিক শক্তির ওপর কঠোর সীমাবদ্ধতা মেনে নিতে হবে এবং ইউক্রেনে রুশ ভাষা ও মস্কোপন্থী অর্থোডক্স চার্চের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে হবে।

প্রেসিডেন্ট পুতিন এসব শর্তের ভিত্তিতে একটি সামগ্রিক শান্তি চুক্তি চান। তিনি সরাসরি যুদ্ধবিরতিতে সম্মত নন। এ ক্ষেত্রে তাঁর যুক্তি, এতে ইউক্রেনীয় সৈন্যরা বিশ্রাম নেওয়ার এবং অস্ত্রের মজুত পুনরায় গড়ে তোলার সুযোগ পাবে। তিনি সতর্ক করে বলেছেন, কিয়েভ যদি শান্তির শর্তগুলো মেনে নিতে অস্বীকার করে, তবে রাশিয়া শক্তি প্রয়োগের মাধ্যমেই নিজেদের লক্ষ্য অর্জন করবে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার বিষয়ে পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছেন। সেই সঙ্গে ইউক্রেনের সামরিক শক্তির ওপর যেকোনো ধরনের সীমাবদ্ধতা আরোপের প্রস্তাবও নাকচ করে দিয়েছেন তিনি।

পশ্চিমা অংশীদারদের সঙ্গে ইউক্রেনের যেকোনো ধরনের সমঝোতা বা ব্যবস্থায় বিধিনিষেধ আরোপের যে দাবি মস্কো জানিয়েছে, সেটিও প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কারণ, কিয়েভ মনে করে, মস্কোর আগ্রাসন ঠেকাতে পশ্চিমা অংশীদারদের সঙ্গে সমঝোতা ইউক্রেনের জন্য অপরিহার্য নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে কাজ করছে।

ইউক্রেনের যুক্তি হলো, বৃহত্তর সমঝোতার পথে এগিয়ে যাওয়ার জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রয়োজনীয় প্রথম পদক্ষেপ। তাদের মতে, পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকই আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির একমাত্র উপায়।

দুই পক্ষই পাঠিয়েছে অভিজ্ঞ আলোচকদের

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলে এমন সব ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, যারা আগের দফার আলোচনাগুলোতেও অংশ নিয়েছিলেন। রাশিয়ার প্রধান আলোচক হলেন পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে প্রথম সরাসরি শান্তি আলোচনার সময় থেকেই তিনি মস্কোর দলের নেতৃত্ব দিয়ে আসছেন।

রুশ প্রতিনিধি দলে আরও রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দাপ্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।

ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ, যিনি আগের আলোচনাগুলোতেও অংশ নিয়েছিলেন। এ ছাড়া এই দলে রয়েছেন জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তাঁর ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং জেলেনস্কির দল ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এর পার্লামেন্টারি অংশের নেতা দাভিদ আরাখামিয়া।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই পণ্যের চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার

আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শুরু

আপডেট সময় ০৩:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬