ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চসারের স্বাদ ভুলতে পারেন না প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন: নেপথ্যে কোটি টাকার অবৈধ সম্পদ সৌদির সঙ্গে হজ চুক্তি, ২০২৭ সালে বাংলাদেশ থেকে যাবেন ৮৩ হাজার ৫০০ জন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী, বিদায় জানালেন চিফ হুইপ জমি নিয়ে বিরোধে বিধবা নারীকে হুমকি, বাছুরকে কুপিয়ে জখম মালিবাগে ককটেল বিস্ফোরণে দগ্ধ ১৭ বছরের কিশোর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে বিধবা নারীকে হুমকি, বাছুরকে কুপিয়ে জখম

বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের লাঙ্গলকাটা এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নূপুর বেগম (৫০) নামে এক বিধবা নারীকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর পালিত গরুর বাছুরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী নূপুর বেগমের স্বামী মৃত আফজাল হোসেন খান। তিনি বরগুনা সদর থানাধীন লাঙ্গলকাটা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে একই এলাকার জামাল খান (৪৫), তাঁর স্ত্রী আকলিনা বেগম (৪০) এবং রাজ্জাক মহুরীর (৫০) নাম।

অভিযোগে নূপুর বেগম উল্লেখ করেন, তাঁর কোনো ছেলে সন্তান নেই। স্বামীর মৃত্যুর পর থেকে বিবাদীরা তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছেন। তাঁর মেয়েরা ঢাকায় গার্মেন্টসে চাকরি করায় তিনি একা বসবাস করেন। এ সুযোগে বিবাদীরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৯ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে তাঁর পালিত চার মাস বয়সী একটি গরুর বাছুর বিবাদীদের দেওয়া ঘাসের মধ্যে গেলে সেটিকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এর আগেও বিবাদীরা তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

নূপুর বেগম আরও দাবি করেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান পাননি। উল্টো বিবাদীরা তাঁকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বরগুনা সদর থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী নূপুর বেগম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চসারের স্বাদ ভুলতে পারেন না প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন: নেপথ্যে কোটি টাকার অবৈধ সম্পদ

জমি নিয়ে বিরোধে বিধবা নারীকে হুমকি, বাছুরকে কুপিয়ে জখম

আপডেট সময় ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬