ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, ভাঙা ঘরে মানবেতর জীবন পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন হেনস্তার শিকার সেই সাংবাদিক! সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে

আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আত্রাইয়ের মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহসভাপতি এস এম মঞ্জুরুল আলম মঞ্জু ও মো. সাইফুল ইসলাম মৃধা, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা, মো. আফজাল হোসেন ও চেয়ারম্যান মামুনুর রশিদসহ গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী খেলায় পাঁচুপুর ও আহসানগঞ্জ ইউনিয়নের বালক ও বালিকা দল অংশ নেয়। ফুটবল খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকেরা।

আয়োজকেরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচিতে আত্রাই উপজেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন

আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন

আপডেট সময় ০৭:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬