ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, ভাঙা ঘরে মানবেতর জীবন পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন হেনস্তার শিকার সেই সাংবাদিক! সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে এক্সপ্রেসওয়ের ক্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর, পিতৃহারা শিশুর দায়িত্ব নেবে কে? অনিয়ম-দুর্নীতি-করদাতাদের সাথে আঁতাত, সবকিছুতেই সর্বেসর্বা কর কমিশনার মুরাদ পবিত্র মদিনা লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলাকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভিডিও ও অডিও সম্প্রচারের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে বোরহানউদ্দিনেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, ‘নতুন কুঁড়ি আসরের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পায়। এতে তাদের শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়। পাশাপাশি মানসিক বিকাশ ঘটে এবং মন-মানসিকতা ইতিবাচক ও সুন্দর হয়ে ওঠে।’

তিনি বলেন, শিশু-কিশোরদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।

এমপি হাফিজ ইব্রাহিম বলেন, নতুন প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাই একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিফ আসলাম রুবেল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশ্রাফ আলী সবুজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকদের মতে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর অন্যতম উদ্দেশ্য হলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সম্মানজনক পেশা ও ভবিষ্যৎ জীবনের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার এমন আয়োজন তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক হবে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর, সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির প্রত্যাশা নিয়ে বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১

বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

আপডেট সময় ০৬:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬