ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্তের সিদ্ধান্ত ইলিশবোঝাই পিকআপ ডাকাতি: ১৯ মামলার আসামি ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার ত্রিশালে অবৈধ ইটভাটার ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, ক্ষতিগ্রস্ত ফসল বরগুনার আমতলীতে সরকারি কোষাগারের ৫ লাখ টাকা গায়েব করল ইউপি কর্মকর্তা জাকির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিগ ব্যাশে অভিষেক হচ্ছে মুস্তাফিজের, তাঁকে নিয়ে উচ্ছ্বসিত মেলবোর্ন রেনেগেডস সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত কেইশা ল্যান্স বোটমস ফাঁড়ির ভেতর নিজের পিস্তল দিয়ে মা’থায় গুলি, এসআইয়ের আ’ত্মহত্যা নাগরপুরে শিক্ষিকা ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ একই শিক্ষার্থীর বিরুদ্ধে

কালিহাতীতে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ স্বামী ও বন্ধুর বিরুদ্ধে, আটক ১

টাঙ্গাইলের কালিহাতীতে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী জেসমিনকে দুই দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামী কামরুল ও তাঁর বন্ধু মনিরের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা ধর্ষণ মামলায় মনিরকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামে। ভুক্তভোগী জেসমিনের বিয়ে হয়েছে দেড় বছর আগে।

জেসমিনের পরিবারের অভিযোগ, স্বামী কামরুল অসুস্থতার কথা জানিয়ে তাঁকে বাড়িতে যেতে বলেন। পরে কামরুলের বন্ধু মনির তাঁকে নিয়ে যাওয়ার পথে পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এতে জেসমিন ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে নিজেকে একটি ঘরে বাঁধা অবস্থায় দেখতে পান তিনি।

পরে স্বামীর কাছে নিয়ে যাওয়ার কথা বলে অন্য স্থানে নেওয়ার সময় আবারও পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাওয়ানো হয়। এরপর কী ঘটেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি জেসমিন।

পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগ করলে কামরুল তাঁদের তাঁর বাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা জেসমিনকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় কামরুল ও তাঁর বন্ধু মনিরও সেখানে ছিলেন বলে পরিবারের দাবি।

জেসমিনের বাবার অভিযোগ, তাঁর মেয়েকে জামাতা কামরুল ও তাঁর বন্ধু মনির মিলে মারধর ও ধর্ষণ করেছেন। এ ঘটনায় দায়ের করা ধর্ষণ মামলায় মনিরকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্তের সিদ্ধান্ত

কালিহাতীতে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ স্বামী ও বন্ধুর বিরুদ্ধে, আটক ১

আপডেট সময় ১২:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬