ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাগরপুরে শিক্ষিকা ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ একই শিক্ষার্থীর বিরুদ্ধে মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আইক্যাপের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা পুরোনো গবেষণার মাঠ ফেরতের দাবিতে আবারও চীন মৈত্রী সিগন্যাল অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আজ থেকে শনিবার পর্যন্ত গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এইচএসসির সম্পূরক পরীক্ষার বিষয়ে আজ প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি

জাতিসংঘ মিশনে কঙ্গো যাচ্ছেন বিমান বাহিনীর ১১১ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্য।

বুধবার (৪ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশে রওনা হন তারা।

বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। তাদের সাফল্য কামনায় বিমানবন্দরে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিদায় জানান।

কঙ্গোতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

এই মিশনকে সামনে রেখে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাগরপুরে শিক্ষিকা ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ একই শিক্ষার্থীর বিরুদ্ধে

জাতিসংঘ মিশনে কঙ্গো যাচ্ছেন বিমান বাহিনীর ১১১ সদস্য

আপডেট সময় ১১:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬