ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় দোকানিদের বের করে ৪ দোকানে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা দিনাজ উদ্দিন কীর্তন আর ধর্মীয় গানে সম্প্রীতির সুর ছড়াচ্ছে কালিয়াকৈরে গীরেন পাগলার মেলা বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের সামিউল ইসলাম ইবিতে পরীক্ষায় অসদুপায়, বিভিন্ন মেয়াদে শাস্তি পেলেন ২৪ শিক্ষার্থী নওগাঁয় নিখোঁজের এক দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বাংলাদেশ সময় কখন ভোট শুরু, ফল জানা যাবে কখন? উত্তরা-তুরাগে মিথ্যা মামলার নামে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদ ছাড়লেন জসিম চেয়ারম্যান

ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি ও দলের অঙ্গসংগঠনের সব পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে নিজের মালিকানাধীন সৌদিয়া ব্রিকস ফিল্ডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জসিম হোসেন বলেন, নবম শ্রেণিতে পড়ার সময় থেকে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। পর্যায়ক্রমে সদর উপজেলা ছাত্রদল ও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দল ও অঙ্গসংগঠনের সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ তিনি আজীবন ধারণ করবেন। তবে দলীয় পদে না থাকলেও জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির সমর্থক হিসেবে থাকবেন।

সংবাদ সম্মেলনে জসিম হোসেন অভিযোগ করেন, ফেনীতে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সম্প্রতি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন পাটোয়ারীকে কোনো কারণ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। একইভাবে আওয়ামী লীগের আমলে হামলার শিকার ইমাম হোসেন প্রবিরকেও সোনাগাজী উপজেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে কেন্দ্রীয় যুবদলের কাছে একাধিকবার গিয়েও সমাধান পাননি বলে জানান তিনি।

যুবদলের সাবেক এই নেতা আরও বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে তিনি দলের সামনের সারিতে ছিলেন। ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ১৪ বছর দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অথচ বর্তমানে যারা দলীয় নেতৃত্বে রয়েছেন, তাঁদের অনেকেরই অতীতে দলের আন্দোলন-সংগ্রামে ভূমিকা ছিল না বলে মন্তব্য করেন তিনি।

জসিম হোসেন অভিযোগ করেন, ফেনীতে বিএনপির বর্তমান নেতৃত্বের একটি অংশ সাবেক আওয়ামী লীগ নেতা নিজাম হাজারী ও মাসুদ চৌধুরীর ঘনিষ্ঠ। তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁকে একাধিকবার গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফেনীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জসিম হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় দোকানিদের বের করে ৪ দোকানে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা দিনাজ উদ্দিন

বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদ ছাড়লেন জসিম চেয়ারম্যান

আপডেট সময় ০২:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬