ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, কাভার্ডভ্যানে আগুন; ছুটি ২০০ কারখানায় লাকসাম রেলওয়েতে কিশোর চন্দ্র ও সুফিয়ান সিন্ডিকেটের নজিরবিহীন নৈরাজ্য কুমিল্লার কালাকচুয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্টদের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ৫ নভেম্বর শুরু হচ্ছে অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো, অংশ নেবে ৪৩ প্রতিষ্ঠান শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ মেসির একমাত্র ভোট পেয়ে মাজা বললেন, ‘এটা আশা করিনি’ মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জামায়াতের সঙ্গে দূরত্বের গুঞ্জন, একক নির্বাচনের পথে এনসিপি

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

ঢাকার ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধী সমীরুদ্দীনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার খাতরা দক্ষিণপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে, রাত ১২টা ৪০ মিনিটে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ২টা ৩০ মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণের কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তবে কী কারণে বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, কাভার্ডভ্যানে আগুন; ছুটি ২০০ কারখানায়

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

আপডেট সময় ০১:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬