ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের কর নথি জব্দের নির্দেশ সিসিকে দুর্নীতির মহোৎসব, শত কোটি টাকার লুটপাটে জড়িত ১৪ কর্মকর্তা-কর্মচারী! মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে মৌলভীবাজারে শিক্ষক প্রশিক্ষণ পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ রামপালে বিশেষ অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ

‘পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন’—এ বার্তা ছড়িয়ে দিতে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানোর পাশাপাশি তাদের মধ্যে সাবান বিতরণ করা হয়।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ায় নায়ক হোন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। হাত ধোয়ার মতো একটি সাধারণ অভ্যাস ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ধরনের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু বিদ্যালয়ে নয়, বাড়িতেও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান, ব্র্যাকের ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মাহাবুবা তালুকদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ইসরাৎ জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। একই সঙ্গে খাবার খাওয়ার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়। ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক সাবান বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ

আপডেট সময় ০৬:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬