ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিকে দুর্নীতির মহোৎসব, শত কোটি টাকার লুটপাটে জড়িত ১৪ কর্মকর্তা-কর্মচারী! মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে মৌলভীবাজারে শিক্ষক প্রশিক্ষণ পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ রামপালে বিশেষ অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা পে-ফিক্সেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু সিন্ডিকেট: জিম্মি সাধারণ কর্মচারীরা

আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য সহজলভ্য, দ্রুত ও স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ এজলাস স্থাপন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজলাসের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আবুল কালাম ফৌজদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গ্রাম আদালতের এজলাস চালুর ফলে ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে সাধারণ মানুষ আরও সহজে বিচারসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধের দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিসিকে দুর্নীতির মহোৎসব, শত কোটি টাকার লুটপাটে জড়িত ১৪ কর্মকর্তা-কর্মচারী!

আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা

আপডেট সময় ০৫:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬