সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচকও ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৫১ ও ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করে।
এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৬৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৪টির শেয়ারদর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—আনোয়ার গ্যালভানাইজিং, ইভেন্সি টেক্সটাইল, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ড্রাগন সোয়েটার, ফার কেমিক্যাল, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মতিন স্পিনিং ও অগ্রণী ইন্স্যুরেন্স।
এর আগে, লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়েছিল।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৮ পয়েন্ট বাড়ে। এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল। লেনদেন শুরুর ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৫ পয়েন্টে অবস্থান করে। এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ১৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৮টির কমেছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























