ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রশাসকের শুভেচ্ছা বিনিময় পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর এনবিআরে যোগ দিতে গিয়ে জানলেন নিয়োগপত্র জাল নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ, চট্টগ্রামে ৪ ভবনের অংশ ভাঙল সিডিএ, সিলগালা ২টি বরগুনায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা জিডিপিতে ভারতকে ছাড়াবে বাংলাদেশ, বাস্তবে লাভ কতটা? চার বছরে ২ হাজার ২৭৫ কোটি টাকা লোকসান, তবু লভ্যাংশ ঘোষণা তিতাসের মেট্রোরেলের চার প্যাকেজের চুক্তি সই, নির্মিত হবে ৮ স্টেশন জুলাই হত্যা মামলার আসামিরাও ডিএনসিসির বড় ঠিকাদার, ৫ আ.লীগ নেতার প্রতিষ্ঠানে ৮০৫ কোটি টাকার কাজ ময়মনসিংহে মিনহাজুল ইসলাম রাসুর নেতৃত্বে যুবদলের আনন্দ র‍্যালি

আত্রাইয়ে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামের দুই শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে শিশু দুটি আত্রাই থানা হেফাজতে নিরাপদে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের মৃত আলহাজ ও মোছা. বিলকিস বেগমের এই দুই সন্তানকে ‘সুজন’ নামের এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরে তিনি কৌশলে শিশু দুটিকে আত্রাই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান বলে জানা গেছে।

শিশু দুটির কান্নাকাটি ও ঘোরাঘুরি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা এগিয়ে এসে শিশু দুটির সঙ্গে কথা বলেন। তবে তারা মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া নিজেদের ঠিকানা বা পরিবারের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারছে না। পরে স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে যান।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে তারা নিরাপদে পুলিশ হেফাজতে রয়েছে। শিশু দুটির পরিবার ও স্বজনদের পরিচয় শনাক্ত এবং তাদের সন্ধান পেতে পুলিশের আইনগত পদক্ষেপ ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, কোনো ব্যক্তি শিশু দুটির পরিবার বা স্বজনদের চিনে থাকলে কিংবা তাদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত আত্রাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

আত্রাইয়ে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ

আপডেট সময় ০৭:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬