ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুঃখের কথা শুনেই সহায়তার হাত বাড়ালেন মানবিক ডিসি জাহিদ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, যুবদল নেতা আল আমিনের বিরুদ্ধে মামলা আরব দলগুলোর সমর্থন পেলে ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদাবাজি, ক্ষুব্ধ পর্যটক ও যাত্রীরা ১২ কেজি এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত উখিয়ায় এসআই কিবরিয়াসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ১ লাখ ইয়াবা ও পিস্তল গায়েবের অভিযোগ নেতানিয়াহুর বদলে ‘কম ক্ষতিকর’ প্রধানমন্ত্রী চান গাজাবাসী বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত কুড়িগ্রামে ২ কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে মামলা

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করতে জাপান ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় জাপানের অনুদান সহায়তা-সংক্রান্ত নথিতে স্বাক্ষর ও তা বিনিময় করেন।

ঢাকার জাপান দূতাবাস জানায়, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেওয়া হবে। জাহাজটি সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা আরও বাড়াবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে (২৬ থেকে ২৯ অক্টোবর) স্বাক্ষরিত এই চুক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুঃখের কথা শুনেই সহায়তার হাত বাড়ালেন মানবিক ডিসি জাহিদ

সামুদ্রিক নিরাপত্তা জোরদারে জাপানের সঙ্গে বাংলাদেশের চুক্তি

আপডেট সময় ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬