র্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গর্জনখোলা এলাকা হতে ভারতীয় আতশবাজি’সহ ০১ জন চোরাকারবারিকে গ্রেফতার ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৯ জানুয়ারী ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গর্জনখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১,৪৪,০০০ (এক লক্ষ চুয়াল্লিশ হাজার) পিস ভারতীয় আতশজবাজি’সহ একজন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চোরাকারবারি হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পাঁচথুবী দক্ষিণ পাড়া গ্রামের মোঃ ইউনুস মিয়া এর ছেলে সিফাতুল্লা সাকিব (২২)। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত পিকআপ ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজি’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চোরাচালানের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোম্পানি অধিনায়ক মোঃ সাকিব হোসেন।
মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা 






















