ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত

শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন এবং সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬’ পাওয়ায় দুই কৃতী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম ও সমাজকর্মী নাহিদ উজ্জামানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ ইউএনও মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬’ অর্জন করায় নাহিদ উজ্জামানকে সম্মাননা জানানো হয়। তিনি উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা।

উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আলহাজ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মো. জালাল উদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি ও সাংবাদিকেরা।

অনুষ্ঠানে ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন শুধু তাঁর একার নয়; বরং উপজেলা প্রশাসনের সহকর্মী, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। আঞ্চলিক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করায় আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে দুই কৃতী ব্যক্তির অর্জনের প্রশংসা করা হয়। তাঁদের সাফল্য ভবিষ্যতে সমাজ ও জনকল্যাণমূলক কাজে আরও অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

আপডেট সময় ০৯:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬