ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডব্লিউএইচওর নিয়োগে জালিয়াতি, চার্জশিটের অনুমোদন পেল দুদক তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম ফায়ার সার্ভিসে ডিডি ছালেহ উদ্দিনের বিরুদ্ধে দৈনিক ১০ লাখ টাকা ঘুষের অভিযোগ মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২ ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা, বিতরণ মাত্র ১৯ শতাংশ ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ড্যাপের বিতর্কিত গেজেট বাতিল চায় আইপিডি মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি. এম. জোবায়েদ হোসেন কালোবাজারি চক্রের হাতে জিম্মি রেলের টিকিট, অভিযোগের কেন্দ্রে সহজ ডটকমের কর্মী

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে নিয়োগের মাত্র পাঁচ দিন পর বরখাস্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বরখাস্ত করার আগে তাঁকে সাংবাদিকদের কঠোর জেরার মুখে ঠেলে দিয়েছিল হোয়াইট হাউস।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

গত বৃহস্পতিবার ফক্স নিউজের প্রাইমটাইম শোতে উপস্থাপক শন হ্যানিটির কঠোর জেরার মুখে পড়েন কেটি জাকারিয়া। নিজেকে আইনজীবী হিসেবে দাবি করার পর জাকারিয়ার আইনি যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে, হ্যানিটি তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

জাকারিয়া প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে হিমশিম খান এবং নিজেকে রক্ষা করতে ব্যর্থ হন।

হ্যানিটি তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনি বার পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু পাস করতে পারেননি। তাই তো?’

জাকারিয়া উত্তর দেন, ‘হ্যাঁ, শন, ঠিক তাই।’

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী সুসি ওয়াইলস এই সাক্ষাৎকারটির আয়োজন করেছিলেন—যা ছিল মূলত একটি পরিকল্পিত আক্রমণ। কারণ, ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হিসেবে জাকারিয়া তাঁর পছন্দের প্রার্থী ছিলেন না।

সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পরই ট্রাম্প তাঁকে বরখাস্ত করেন।

একটি সূত্রের বরাতে টেলিগ্রাফ জানিয়েছে, সুসি ওয়াইলস ও শন হ্যানিটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূত্রটি আরও জানায়, ‘হোয়াইট হাউসের মুখপাত্র ড্যানিয়েল আলভারেজ এবং সুসি মিলে তাঁকে হ্যানিটির সামনে ঠেলে দিয়েছিলেন।’

হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সুসি ও শনের মধ্যে কথাবার্তা হয় ঠিকই, কিন্তু সুসির পক্ষে কাউকে, যেমন জাকারিয়াকে, শনের বা অন্য কারও সামনে ঠেলে দেওয়ার প্রয়োজন ছিল না। এটি তাঁর কাজের ধরন নয়।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আর হ্যানিটির সাক্ষাৎকারই যে জাকারিয়ার বিদায়ের একমাত্র কারণ, তা নয়। বরং জাকারিয়ার দেওয়া অদ্ভুত সাক্ষাৎকার এবং আইনজীবী হওয়া নিয়ে অসংলগ্ন উত্তরই মূলত তাঁর পতনের কারণ হয়ে দাঁড়ায়।’

তবে ফক্স নিউজ মিডিয়ার এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, কাকে সাক্ষাৎকার দেওয়া হবে এবং কী প্রশ্ন করা হবে, তা সম্পূর্ণ শন হ্যানিটির নিজস্ব সিদ্ধান্ত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডব্লিউএইচওর নিয়োগে জালিয়াতি, চার্জশিটের অনুমোদন পেল দুদক

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় ০৯:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬