ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে: ড. মঈন খান সওজের প্রকৌশলী শাহনুর রশিদকে ঘিরে দুর্নীতির অভিযোগ রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন: পুলিশ সুপার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পিআইও ও স্ত্রীর বিরুদ্ধে মামলা ময়লার বিল থেকে বছরে ৩১৭ কোটি টাকা আদায়, সিটি করপোরেশন পায় ১২ কোটি-বাকি টাকা যায় কোথায়? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট গুলশানের ‘জার্মান ক্লাবে’ অভিযানে ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পিআইও ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম ওমর আলী ও তাঁর স্ত্রী হোসনে আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এজাহার দায়ের করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. বলু মিয়া। এজাহার সূত্রে জানা যায়, হোসনে আরা তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৪৭৯ টাকার সম্পদ দেখান। যাচাই-বাছাই ও আয়কর নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০১৯-২০২০ করবর্ষ পর্যন্ত তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ছিল ২ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৫২৩ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৫২ লাখ ৯৭ হাজার ৫৫৩ টাকা। এর ফলে তাঁর অর্জিত মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার টাকা। মোট আয়ের তুলনায় ১ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। আসামি হোসনে আরার স্বামী এস এম ওমর আলী অসৎ উপায়ে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীর নামে সম্পদ অর্জনে সহায়তা করায় তাঁকেও আসামি করা হয়েছে।

অন্যদিকে, ১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শ্রীপুর উপজেলার সাবেক পিআইও এস এম ওমর আলীর বিরুদ্ধে দুদক আরও একটি মামলা দায়ের করে। তাঁর বিরুদ্ধে দুদক আইন-২০০৮-এর ২৬(২) ধারায় সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পিআইও ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬