ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায়  ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত উদয়ন ইলেকট্রিক স্যানিটারি ঐক্য পরিষদের নতুন কমিটির যাত্রা শুরু রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার লালপুরে জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা ও মানোন্নয়নে গুরুত্বারোপ নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ‘একটা হাসপাতাল যতটুকু ক্লিন থাকা প্রয়োজন, ততটুকু ক্লিন না’-কুমিল্লায় কৃষিমন্ত্রী দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি নানা প্রতিকূলতার মুখে পড়েছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জাকারিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এখন এই পদ থেকে বিদায় নিচ্ছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি তাঁর আইনি যোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। এ ছাড়া ব্রিফিং ও বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর পারফরম্যান্স নিয়েও সমালোচনার সৃষ্টি হয়।

আসছে নভেম্বরে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এ বিদায়ের ফলে ট্রাম্প একজন গুরুত্বপূর্ণ মুখপাত্রকে হারালেন। অথচ এই সময়ে প্রেসিডেন্ট তাঁর প্রশাসনের অর্জনগুলো তুলে ধরতে এবং কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে কাজ করছেন।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, দায়িত্ব গ্রহণের পরপরই সংবাদমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়ার পর কেটি জাকারিয়াকে তাঁর চাকরি নিয়ে পুনর্বিবেচনা করতে বলেছিলেন তিনি।

“আমি তাকে বলেছি, আমার মনে হয় তুমি সুখী হতে চাও এবং আমি নিশ্চিত নই যে এ ধরনের দায়িত্বে তুমি সুখী হতে পারবে কি না। যদি আমি তোমার জায়গায় থাকতাম, তাহলে এ ব্যাপারটি পুনর্বিবেচনা করতাম… (তুমিও) ভেবে দেখো। আমি অবশ্যই পুনর্বিবেচনা করতাম।”

গত ১২ অক্টোবর সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন কেটি জাকারিয়া। পরের দিন মঙ্গলবার প্রথম সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। তিনি জানান, গত ৭ অক্টোবর তিনি প্রেস সেক্রেটারি পদের জন্য একটি ফোন পান এবং এক সপ্তাহ আগে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব পান।

দায়িত্ব নেওয়ার পরপরই কর্মজীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন জাকারিয়া; তিনি দাবি করেছিলেন যে, অতীতে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। ট্রাম্পও তাঁকে একজন আইনজীবী হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছিলেন।

বুধবার এক ইমেইল বিবৃতিতে জাকারিয়া বলেন, “আমি যথাযথ যোগ্যতা নিয়েই আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইন (ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন ল’) প্র্যাকটিস করেছি।”

তবে রয়টার্স এমন কোনো নথিপত্র খুঁজে পায়নি, যা প্রমাণ করে যে পেপারডিন ইউনিভার্সিটি ল’ স্কুলের এই স্নাতক যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য বা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় আইনজীবী হিসেবে নিবন্ধিত ছিলেন বা কোনো বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে জাকারিয়া জানান, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে ডিগ্রি অর্জনকারী কেউ কোনো অঙ্গরাজ্যের বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ (অ্যাডমিশন) না পেলে আইন পেশায় নিয়োজিত হতে পারেন না।

সাম্প্রতিক বরখাস্তের বিষয়ে মন্তব্যের অনুরোধ জানিয়ে পাঠানো ইমেইলের কোনো তাৎক্ষণিক জবাব দেননি তিনি কিংবা হোয়াইট হাউস।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের জাকারিয়া বলেছিলেন যে, তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন।

এ বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তির ভাষ্যমতে, ট্রাম্প তাঁর প্রশাসন নিয়ে সংবাদমাধ্যমের প্রচার-প্রচারণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি এমন একজন নতুন মুখপাত্র খুঁজছিলেন, যিনি তাঁর অর্জনগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন—এই ভাবনা থেকেই তিনি জাকারিয়াকে নিয়োগ দিয়েছিলেন।

শুক্রবার ফক্স নিউজের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের ক্ষেত্রে তাঁর কোনো তাড়া নেই।

জাকারিয়ার দ্রুত বিদায়ের অর্থ হলো, প্রেস সেক্রেটারির ইতিহাসে সম্ভবত তিনিই সবচেয়ে কম সময় এই দায়িত্বে ছিলেন।

ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ১০ দিন যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যান্থনি স্কারামুচি। এত দিন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কম সময় টিকে থাকার রেকর্ডটি ছিল তাঁর।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কেটি জাকারিয়ার চাকরিচ্যুতিকে ইঙ্গিত করে অ্যান্থনি বলেছেন, “রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। তবে অন্যের কষ্টে আমি কোনো আনন্দ পাই না।”

সূত্র: রয়টার্স

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!!

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

আপডেট সময় ০৪:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬