ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায়  ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ

নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-আত্রাই আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। চারাগুলো নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হয়।
গতকাল ​শনিবার সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পুরাতন রেলওয়ে স্টেশন পর্যন্ত এলাকা জুড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​কর্মসূচির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।
​উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,
​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতিকে সবুজ ও সুন্দর রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসক মহোদয়ের এই সুন্দর উদ্যোগের ফলে আত্রাইয়ের সড়কটি ভবিষ্যতে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্যে সেজে উঠবে। আমরা আশা করি, শুধু চারা রোপণই নয়, এগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে সে জন্য স্থানীয় সর্বস্তরের জনগণও রক্ষাণাবেক্ষণে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ​সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, শ্রমিক দল নেতা মো. পলাশ প্রমুখ।  ​এছাড়াও উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায়  ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ

আপডেট সময় ০৫:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬