জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিবন্ধনের গুণগত মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়ার বিদ্যমান পরিস্থিতি, গুণগত মান উন্নয়ন এবং কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় সহকারী প্রোগ্রাম অফিসার মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম, সাংবাদিক এবং উপজেলার ১০টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
লালপুরে জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা ও মানোন্নয়নে গুরুত্বারোপ
-
মোঃ শিহাব উদ্দিন টোকন স্টাফ রিপোর্টার নাটোর - আপডেট সময় ০৪:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- ৫১১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















