ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন দায়িত্ব পেলেন আসিফ, সারজিস ও মিতু ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২ মেরুল বাড্ডায় রাজউকের ১১ একর জমি বেদখল, ২১ বছরেও উদ্ধারের উদ্যোগ নেই তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি মন্টিনেগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরগুনায় ১ কোটি ৪০ লাখ টাকার বেড়িবাঁধ নির্মাণের দুই মাসেই ধস একাধিক আবাসিক হোটেল ঘিরে সাজ্জাদের বিরুদ্ধে নারী পাচার-মাদক কারবারের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে খড়ের স্তূপের নিচে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৩ বিজিবির নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় একটি বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে রাখা কালো বালতি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

রোববার (৪ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন রঘুনাথপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে মো. কালাম (৩০) নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে রাখা একটি কালো বালতিতে ককটেল সদৃশ বস্তু দেখতে পায় টহলদল। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা স্থানটি ঘিরে ফেলেন এবং শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

পরে শিবগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর ২টা ৩০ মিনিটে উদ্ধার করা বস্তুগুলো শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সতর্ক অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্ব পেলেন আসিফ, সারজিস ও মিতু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে খড়ের স্তূপের নিচে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় ০৭:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬