ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফাতহা ইসলাম সাফি, উপ-যুব প্রধান-১ হাফিজা আক্তার, উপ-যুব প্রধান-২ বাহাউদ্দীনসহ যুব ইউনিটের বিভিন্ন বিভাগের প্রধান ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, “আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করাই রেডক্রিসেন্টের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার আদর্শ ধারণ করে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের সহায়তা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল করতে হবে।”
ঝালকাঠি প্রতিনিধি 


















