ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু আটক বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে খড়ের স্তূপের নিচে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার চট্টগ্রামে জাল রেকর্ডে ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাতের অভিযোগ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ঝালকাঠীতে নবগঠিত যুব রেডক্রিসেন্ট কমিটির শুভেচ্ছা বিনিময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দুটি পুলিশ চেকপোস্টের কার্যক্রম উদ্বোধন বৃদ্ধাকে মারধর, ঘর ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ১

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দুটি পুলিশ চেকপোস্টের কার্যক্রম উদ্বোধন

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দুটি পুলিশ চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম এ দুটি চেকপোস্টের উদ্বোধন করেন।

জাতীয় সংসদ সদস্য-৫১, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় আসনভুক্ত দুটি উপজেলায় এ দুটি পুলিশ চেকপোস্ট নির্মাণ করা হয়। চেকপোস্ট দুটির একটি রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং অপরটি আত্রাই উপজেলার রামপুর মৌজায় নির্মাণ করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১০টায় রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং বেলা ১১টায় আত্রাই উপজেলার রামপুর মৌজায় চেকপোস্ট দুটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, “বর্তমান সরকার সব ক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। তারই অংশ হিসেবে পুলিশকে আরও সক্রিয় করতেই এ দুটি পুলিশ চেকপোস্ট নির্মাণ করা হলো।”

এ সময় নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, রানীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দুটি পুলিশ চেকপোস্টের কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬