ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু আটক বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে খড়ের স্তূপের নিচে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার চট্টগ্রামে জাল রেকর্ডে ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাতের অভিযোগ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ঝালকাঠীতে নবগঠিত যুব রেডক্রিসেন্ট কমিটির শুভেচ্ছা বিনিময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দুটি পুলিশ চেকপোস্টের কার্যক্রম উদ্বোধন বৃদ্ধাকে মারধর, ঘর ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ১
পীরগঞ্জে মসজিদে জমি দান নিয়ে বিরোধ

বৃদ্ধাকে মারধর, ঘর ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ

রংপুরের পীরগঞ্জে মসজিদে জমি দান করাকে কেন্দ্র করে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর, বাড়িঘরে ভাঙচুর, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে ও নাতিদের বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. জোবেদা বেগম নামে ওই বৃদ্ধা পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জোবেদা বেগম উল্লেখ করেন, তিনি উপজেলার পাঁচগাছী ইউনিয়নের নাসিরাবাদ (কাজীপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি তার নিজস্ব সম্পত্তি থেকে নাসিরাবাদ (কাজীপাড়া) জামে মসজিদের নামে ৫ শতক জমি দান করতে চাইলে তার ছেলে ও নাতিরা এতে বাধা দেন। এ নিয়ে তারা তাকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার দিকে মানজানের দোকানের সামনে জোবেদা বেগম ও তার নাতনি মোছা. আরজিনা আক্তারকে অভিযুক্তরা গালিগালাজ করেন। একপর্যায়ে বাধা দিলে তার নাতনিকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে দাবি করেন জোবেদা বেগম।

অভিযোগে আরও বলা হয়, একই দিন রাত আনুমানিক ৮টার দিকে ঘটনার জের ধরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুনরায় বসতবাড়িতে প্রবেশ করিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কিন্তু পরদিন ৩ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে তার বসতবাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভাঙচুর করেন বলে অভিযোগ করেন তিনি। এতে বাধা দিলে তাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জোবেদা বেগমের অভিযোগ, এ সময় ১ নম্বর অভিযুক্ত তার ঘরে থাকা একটি বাক্স থেকে নগদ ৬০ হাজার টাকা এবং তার নাতনির ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে যান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে জোবেদা বেগম বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫

পীরগঞ্জে মসজিদে জমি দান নিয়ে বিরোধ

বৃদ্ধাকে মারধর, ঘর ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট সময় ০৫:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬