ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

তারেক রহমানের জাতিসংঘে ভাষণ উপলক্ষে নওগাঁয় আইনজীবীদের আনন্দ মিছিল

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ভাষণে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন অধ্যায়ের সূচনা হওয়ায় নওগাঁয় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ বার ইউনিটের উদ্যোগে বার ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় বার ভবনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংগঠনের জেলা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আবু জাহিদ মোহাম্মদ রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোর্তজা মহাতাব উদ্দিনসহ অন্যান্য আইনজীবী নেতা।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জাকারিয়া হোসেন বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর ৪৮তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য রেখে দেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছেন।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিশ্বশান্তি, মানবিকতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরেছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সরকারের এই কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

তারেক রহমানের জাতিসংঘে ভাষণ উপলক্ষে নওগাঁয় আইনজীবীদের আনন্দ মিছিল

আপডেট সময় ০৩:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬